নিজস্ব প্রতিবেদক
৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯৫ জন

রুমায় হ্যাঁ’ ভোটের পক্ষে গণসংহতি আন্দোলনের জোরালো প্রচারণা

Copy Link

রুমা প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তুলতে বান্দরবানের রুমা উপজেলায় ব্যাপক গণসংযোগ ও সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে গণসংহতি আন্দোলন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকেই রুমা বাজারসহ উপজেলার বিভিন্ন প্রত্যন্ত পাহাড়ি জনপদে একটানা প্রচারণা কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। হাট-বাজার, পাহাড়ি গ্রাম, হোটেল-মোটেল, রেস্টুরেন্ট ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে সাধারণ জনগণের হাতে হাতে লিফলেট বিতরণ করে ভোটাধিকার, গণতন্ত্র ও গণভোটের গুরুত্ব তুলে ধরা হয়।

এই কর্মসূচিতে পাহাড়ি নারী-পুরুষসহ নানা শ্রেণি ও পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, যা এলাকায় গণতান্ত্রিক সচেতনতার ইতিবাচক চিত্র ফুটিয়ে তোলে।

গণসংহতি আন্দোলনের সংগঠক রবেন বম উপস্থিত জনগণের উদ্দেশ্যে সহজ ও সাবলীল ভাষায় গণভোট কী, কেন গণভোট গুরুত্বপূর্ণ এবং একটি সচেতন সিদ্ধান্ত কীভাবে ভবিষ্যৎ প্রজন্মের ওপর প্রভাব ফেলতে পারে—এসব বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন।

প্রচারণার অংশ হিসেবে সংগঠকরা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। লিফলেট বিতরণ, ছোট পরিসরের গণসংলাপ এবং ব্যক্তিগত আলাপচারিতার মাধ্যমে নাগরিকদের মধ্যে গণতান্ত্রিক অধিকার ও দায়িত্ব সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরির চেষ্টা করা হয়।

স্থানীয় বাজার, পাড়া-মহল্লা ও গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে পরিচালিত এই প্রচারণা মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ ও আন্তরিক উপস্থাপনার ফলে অনেকেই আগ্রহ নিয়ে প্রশ্ন করেন, নিজেদের মতামত জানান এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।

প্রচারণায় অংশগ্রহণকারীরা বলেন, গণতন্ত্রের মূল শক্তি জনগণের মতামত, আর সেই মতামত প্রকাশের অন্যতম কার্যকর মাধ্যম হলো গণভোট। তাই সবাইকে সচেতন, দায়িত্বশীল ও চিন্তাশীল নাগরিক হিসেবে নিজেদের মতামত প্রদানের আহ্বান জানানো হয় এবং ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান গ্রহণের অনুরোধ জানানো হয়।

পুরো কর্মসূচি শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়, যা স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে। গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, জনগণকে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে আরও সচেতন ও সক্রিয় করে তুলতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে রাজপুত্র সাচিং প্রু জেরীর প্রচারণায় জনতার ঢল

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!