নিজস্ব প্রতিবেদক
২৯ ডিসেম্বর ২০২৫, ৮:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০২ জন

নাইক্ষ্যংছড়িতে গুড়িয়ে দেওয়া হলো ২ ইটভাটা, ৩ লাখ টাকা জরিমানা আদায়

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দুইটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর ও নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন এসময় মালিক পক্ষ থেকে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন বান্দরবান অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার সহকারি কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসমাত জাহান ইতু।

উপজেলা প্রশাসনের একটি যৌথ দলও অভিযানে অংশ নেয়। সোমবার (২৯ ডিসেম্বর ) দিনব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম এলাকায় অবস্থিত দুইটি ইটভাটার কিলন স্কেভেটর মেশিন দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

এ অভিযানে বান্দরবান পরিবেশ অধিদপ্তর ও নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের পাশাপাশি পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরাও অংশ নেন।

ঘুমধুম এলাকায় পরিচালিত অভিযানে বিবিএম ইটভাটা ১ এবং এসএমবি ২ ব্রিকস নামের এ দু’টি ইটভায় গুড়িয়ে দেওয়া হয়।

এছাড়াও বিবিএম ইটভায় ২ লাখ ও এসএমবি ইটভায় ১লাখ টাকা জরিমানা করা হয় এবং দুই হাজার ফিট জ্বালানি কাঠ জব্দ করা হয়।

ইটভাটা মালিক ও শ্রমিকরা জানান, নাইক্ষ্যংছড়ি এলাকায় এই দুটি ইটভাটায় প্রায় ৮শ শ্রমিক কাজ করতেন। এভাবে নিয়মিত ইটভাটা গুঁড়িয়ে দিলে বা উচ্ছেদ করলে হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান বন্ধ হয়ে যাবে।

তাদের আরও দাবি, ইটভাটা বন্ধ হয়ে গেলে এই এলাকায় বাড়িঘর ও সরকারি অফিস-আদালত নির্মাণকাজ ব্যাহত হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম চৌধুরী ও পরিবেশ অধিদপ্তর বান্দরবানের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, পরিবেশ সুরক্ষায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বান্দরবান নাইক্ষ্যংছড়ি উপজেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি উন্নয়নে মানবিক উদ্দ্যেগ নিলো ১১ বিজিবি

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!