নিজস্ব প্রতিবেদক
২৯ ডিসেম্বর ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮৪ জন

নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি উন্নয়নে মানবিক উদ্দ্যেগ নিলো ১১ বিজিবি

Copy Link

শীতার্তদের কম্বল,শিক্ষার্থীদের বই ও অসহায় নারীদের সেলাই মেশিন বিতরণ

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলায় পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও সামাজিক বন্ধন জোরদারে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

রবিবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সদরে এ সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস। এসময় আরও উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর আশিক ইকবাল, বাইশারী মডেল স্বতন্ত্র ইবতেদায়ী ও নূরানী মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মো. আহসান হাবীব, শিক্ষক মাওলানা মো. হামিদুল হক,ছমুদিয়া ইসলামিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার পরিচালক মাওলানা মোস্তাক আহমেদ শওকি, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও বিজিবির অন্যান্য সদস্যরা।

এসময় বাইশারী মডেল স্বতন্ত্র ইবতেদায়ী ও নূরানী মাদ্রাসার শিক্ষার্থী মুহাম্মদ মাসুম বিল্লাহ, মুহাম্মদ সালমান, ইউসারা আক্তার ও ইয়ামিনা আক্তারের মাঝে প্রায় ২০ হাজার টাকার বই বিতরণ করা হয়। পাশাপাশি ছমুদিয়া ইসলামিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে ৫০টি কম্বল এবং অন্যান্য পাহাড়ি, বাঙালি ও হিন্দু সম্প্রদায়ের গরিব-দুঃখী শীতার্তদের মাঝে মোট ২৫০টি কম্বল বিতরণ করা হয়। এছাড়াও একজন অসহায় নারীর হাতে একটি সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ানের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, “সীমান্ত রক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধের পাশাপাশি সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনাও বিজিবির দায়িত্বের অংশ। পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখতে আমরা নিয়মিত এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি।

তিনি আরও বলেন, “সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সীমান্তাঞ্চলকে আরও শান্তিপূর্ণ ও স্থিতিশীল রাখা সম্ভব। স্থানীয় জনগণ শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে—এটাই আমাদের প্রত্যাশা।”

বিজিবি সূত্র জানায়, জাতীয় নিরাপত্তা ও সীমান্ত রক্ষার পাশাপাশি ‘অপারেশন উত্তরণ’-এর আওতায় পাহাড়ি অঞ্চলে উন্নয়ন, স্থিতিশীলতা ও সামাজিক সম্প্রীতি নিশ্চিত করতে বিজিবির বিভিন্ন জনবান্ধব কার্যক্রম চলমান রয়েছে। শীতবস্ত্র ও শিক্ষা সহায়তা বিতরণ কর্মসূচি তারই ধারাবাহিক অংশ।

আরো পড়ুন→লামায় কার্যক্রম নিষিদ্ধ সংঘটন ছাত্রলীগ নেতা গ্রেফতার

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!