নিজস্ব প্রতিবেদক
৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০৯ জন

লামায় অবৈধ বালুর পয়েন্টে প্রশাসনের অভিযান, শ্যালো মেশিন জব্দ

Copy Link

বান্দরবানের লামা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ছাগলখাইয়া হেডম্যান পাড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি শ্যালো মেশিন (ইঞ্জিন) ও বিপুল পরিমাণ পাইপ জব্দ করেছে উপজেলা প্রশাসন।শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে লামা থানার পুলিশ পরিদর্শক এসআই জিয়া উদ্দিনসহ পুলিশের সঙ্গীয় ফোর্স উপস্থিত থেকে সহযোগিতা করেন।স্থানীয় সূত্রে জানা যায়, ছাগলখাইয়া হেডম্যান পাড়া এলাকায় শ্যালো মেশিনের মাধ্যমে বালু উত্তোলনের খবর পেয়ে উপজেলা প্রশাসনের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত শ্যালো মেশিন (ইঞ্জিন) ও পাইপের সন্ধান পাওয়া যায়। পরে অভিযান পরিচালনাকারী দল সরঞ্জামগুলো জব্দ করে।অভিযান শেষে জব্দ করা শ্যালো মেশিন ও পাইপ লামা থানায় নেওয়ার কার্যক্রম শুরু করা হয়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা হয়েছে কি না, কিংবা জব্দ করা সরঞ্জামের মালিকের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে—তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, লামা উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। অনুমোদন ছাড়া বালু উত্তোলনের ফলে নদী, ছড়া, খাল ও আশপাশের পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার পাশাপাশি মাটি ক্ষয় ও প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।প্রশাসনের পক্ষ থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। শনিবারের অভিযানে জব্দ করা সরঞ্জামগুলো থানায় হস্তান্তরের পর এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।এদিকে স্থানীয়দের দাবি, শুধু সরঞ্জাম জব্দ নয়, অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ভবিষ্যতে যাতে একই স্থানে আবারও বালু উত্তোলন করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের কার্যকর নজরদারি প্রয়োজন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!