নিজস্ব প্রতিবেদক
১৮ ডিসেম্বর ২০২৫, ১১:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১০ জন

বান্দরবানে একতা ফাউন্ডেশনে মিনিবার ফুটবল টুর্নামেন্টের সেমি ফাইনাল সম্পন্ন

Copy Link

বান্দরবান জেলা সদরের কালাঘাটায় একতা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত কালাঘাটা মিনিবার ফুটবল টুর্নামেন্ট–২০২৫ চলছে উৎসবমুখর পরিবেশে। ঐতিহ্যবাহী কালাঘাটা ব্রিকফিল্ড মাঠে আয়োজিত এ টুর্নামেন্টে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাঠ ছিল সরগরম।

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে টুর্নামেন্টের দ্বিতীয় সেমি ফাইনাল খেলা জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

 

এসময় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক ও ক্রীড়া উন্নয়ন ফোরামের সদস্য সচিব সাংবাদিক লুৎফুর রহমান (উজ্জ্বল)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের নির্বাহী সদস্য সাংবাদিক কৌশিক দাশ। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিজয় টিভি ও কালের কণ্ঠ মাল্টিমিডিয়া বান্দরবান জেলা প্রতিনিধি রিমন পালিত প্রমুখ।

এসময় প্রধান অতিথি’র বক্তব্য লুৎফর রহমান উজ্জ্বল বলেন, “খেলাধুলার উন্নয়নের জন্য আমি সবসময় পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। বান্দরবান থেকে ভালো খেলোয়াড় গড়ে তুলতে হলে নিয়মিত প্রশিক্ষণের পাশাপাশি খেলোয়াড়দের নিজ দায়িত্বে আন্তরিকভাবে অনুশীলন করতে হবে। তবেই তারা জাতীয় পর্যায়ে জায়গা করে নিতে পারবে।”

তিনি আরও বলেন, “আজ থেকে একতা ফাউন্ডেশনের সব ক্রীড়া কার্যক্রমে আমি সম্পৃক্ত থাকব এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখব।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি কৌশিক দাশ বলেন, “এ ধরনের ক্রীড়া আয়োজন আরও বাড়ানো দরকার। আগের তুলনায় এখন স্থানীয় পর্যায়ে টুর্নামেন্ট কমে গেছে। খেলাধুলা থাকলে শরীর সুস্থ থাকে এবং তরুণ সমাজ থাকে ইতিবাচক ধারায়। তাই এমন টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করা উচিত।”

তিনি আরও বলেন, “সাংবাদিকতার পাশাপাশি আমি নিজেও একজন ক্রীড়াপ্রেমী মানুষ।ক্রীড়ার উন্নয়নে একতা ফাউন্ডেশনের পাশে থাকব।”

উক্ত সেমিফাইনালে সভাপতিত্ব করেন মোহাম্মদ আলী, সভাপতি,কালাঘাটা মিনিবার ফুটবল টুর্নামেন্ট–২০২৫।

এসময় ক্রীড়াঙ্গনের প্রতি উৎসাহ ও সমর্থনের অংশ হিসেবে বান্দরবানের সাবেক সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ চেয়ারম্যান কালাঘাটা একতা ফাউন্ডেশন অতিথিদের মাধ্যমে দুটি ফুটবল উপহার দেন। তাঁর এ সহায়তাকে আয়োজক ও খেলোয়াড়রা সাধুবাদ জানান।

 টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় কালাঘাটা বাজার একাদশের মুখোমুখি হয় কালাঘাটা বিগ বস একাদশ। নির্ধারিত সময়ের খেলায় উভয় দল ১-১ গোলে সমতায় থাকে। পরে টাইব্রেকারে কালাঘাটা বাজার একাদশ ২-০ গোলে জয়লাভ করে ফাইনাল নিশ্চিত করে। খেলায় দুর্দান্ত পারফরম্যান্সের জন্য কালাঘাটা বাজার একাদশের মোহাম্মদ সাকিবকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়।

উল্লেখ্য, একতা ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এ মিনিবার ফুটবল টুর্নামেন্টে বিভিন্ন এলাকার শক্তিশালী দল অংশগ্রহণ করছে।স্থানীয় পর্যায়ে খেলাধুলা ও যুবসমাজকে ক্রীড়ামুখী করতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন ক্রীড়াপ্রেমীরা।

আরো পড়ুন→বান্দরবানে আদিবাসী খাদ্য সার্বভৌমত্ব ও জনস্বাস্থ্য নিয়ে সংলাপ

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!