নিজস্ব প্রতিবেদক
২২ সেপ্টেম্বর ২০২৬, ৮:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০৩ জন

রাঙামাটিতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন সম্পন্ন

Copy Link

তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা, মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং পুলিশ-জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্প্রীতি আরও সুদৃঢ় করার লক্ষ্যে রাঙামাটি পার্বত্য জেলায় প্রথমবারের মতো কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের আয়োজনে এ চ্যাম্পিয়নশিপের উদ্বোধন অনুষ্ঠিত হয়। “মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি”—এই প্রত্যয়কে সামনে রেখে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ও বিজ্ঞ জি.পি., জজ কোর্ট, রাঙামাটি অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন, পিপিএম।

প্রধান অতিথির বক্তব্যপ্রধান অতিথির বক্তব্যে দীপন তালুকদার বলেন, তরুণ সমাজকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে খেলাধুলার বিকল্প নেই। কাবাডির মতো দলীয় খেলাগুলো তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও দলগত চেতনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রেখে তাদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করা সম্ভব। পাশাপাশি এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ, আস্থা ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে।

১০ উপজেলা থেকে ২০ দল এবারের প্রতিযোগিতায় রাঙামাটি পার্বত্য জেলার ১০টি উপজেলা থেকে অনূর্ধ্ব-২০ বালক ও বালিকা বিভাগে মোট ২০টি দল অংশগ্রহণ করছে। প্রতিটি দল নিজ নিজ থানার প্রতিনিধিত্ব করছে।

আয়োজকদের মতে, খেলাধুলার মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি মাদক, কিশোর অপরাধসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে তাদের দূরে রাখাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে কাবাডি প্রতিযোগিতাকে কেন্দ্র করে পুলিশ সদস্য, স্থানীয় জনগণ ও তরুণ সমাজের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

কাবাডি শুধু একটি প্রতিযোগিতামূলক খেলা নয়; এর মাধ্যমে শৃঙ্খলা, নেতৃত্ব, দলগত ঐক্য, সহযোগিতা ও পারস্পরিক সৌহার্দ্যের চর্চা হয়। তরুণদের সুস্থ বিনোদন ও খেলাধুলার সঙ্গে যুক্ত করার পাশাপাশি সামাজিক সচেতনতা তৈরিতেও এ ধরনের আয়োজন ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রথমবারের মতো আয়োজিত এ চ্যাম্পিয়নশিপে জেলার বিভিন্ন প্রান্তের তরুণদের অংশগ্রহণে রাঙামাটির ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!