babul khan
১৩ ডিসেম্বর ২০২৫, ৮:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০৭৯ জন

থানচিতে খুমী লাইট হাউসে প্রাক বড়দিন উদযাপন

Copy Link

থানচি প্রতিনিধিঃ বান্দরবানের থানচি উপজেলায় বলিপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড অবস্থিত খুমী লাইট হাউস এ আসন্ন শুভ বড়দিন উপলক্ষে প্রাক বড়দিন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে খুমী লাইট হাউস হোস্টেল প্রাঙ্গণে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার সকালে অনুষ্ঠানে হোস্টেলে অবস্থানরত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠানের কর্মচারীরা অংশগ্রহণ করেন। প্রাক বড়দিন উদযাপন উপলক্ষে প্রার্থনা, ধর্মীয় আলোচনা, শুভেচ্ছা বিনিময়, কেক কাটা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে গান ও আনন্দ আড্ডায় মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ।

আয়োজকরা জানান, প্রাক বড়দিন উদযাপনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়াই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। একই সঙ্গে শিক্ষা ও নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে সমাজে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়।

এসময় বেস্ট স্টুডেন্ট হিসেবে ৭ম শ্রেণির ছাত্রী মাকিলি খুমী, বেস্ট গার্ডিয়ান হিসেবে সুথাং পাড়ার কারবারি এওয়াং খুমী, বেস্ট রেজাল্টের জন্য ৫ম শ্রেণির ছাত্রী নসাই খুমী ও বেস্ট স্টাফ হিসেবে রুংপাও ম্রো এবং হয়থন খুমীকে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়। খুমী লাইট হাউস পরিচালক অংহ্লাওয়াং খুমী জোনাথান আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং পাহাড়ি অঞ্চলে শান্তি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হবে।

আরো পড়ুন→বান্দরবান ৩০০নং আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে জামায়াতে ইসলামীর দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

প্রতারণার অভিযোগে আলীকদম উপজেলা যুবদলের আহ্বায়ক বহিষ্কার

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন ঘিরে রাজবিলায় প্রস্তুতি সভা

সমাজ রক্ষায় মাদককে ‘না’ বলার আহ্বাননে বান্দরবানে মানববন্ধন

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণমন্ত্রী নিয়োগের দাবিতে বিশিষ্ট ৩২ নাগরিকের বিবৃতি

বান্দরবানে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে পিসিসিপির শিক্ষা উপকরণ বিতরণ

নাইক্ষ্যংছড়ি সফরে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

রাঙামাটি লেক ভিউ গার্ডেনের সৌন্দর্য বিনষ্টের অভিযোগ

পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নির্বাচন সম্পন্ন

থানচিতে হেলে পড়া বৈদ্যুতিক খুঁটি বাড়াচ্ছে দুর্ঘটনার শঙ্কা

১০

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মাইন বিস্ফোরণে যুবক আহত

১১

বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প “সুস্থ চোখ, সুন্দর জীবন”

১২

নাইক্ষ্যংছড়িতে গহীন জঙ্গল থেকে মানব কঙ্কাল উদ্ধার

১৩

বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তিটি ভিত্তিহীন: জেলা প্রশাসন।

১৪

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন না হওয়ায় ভুমিবেদখল ও হামলার ঘটনা বাড়ছে

১৫

নাইক্ষ্যংছড়ি থানা পরিদর্শনে এডিশনাল ডিআইজি মো: নাজমুল হক

১৬

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩ কোটি ২ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার

১৭

পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর গুরুত্বপূর্ণ দাবি নিয়ে ৪ এমপির যৌথ কি চিঠি

১৮

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উপ–সহকারী প্রকৌশলী মেহেদীর গাফিলতিতে কাজে হয় অনিয়ম

১৯

জনপদের নীরব সেবক–কে এস মং

২০
error: Content is protected !!