নিজস্ব প্রতিবেদক
৭ নভেম্বর ২০২৫, ১১:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০৩৬ জন

থানচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপি’র র‍্যালি ও আলোচনা সভা

Copy Link

থানচি প্রতিনিধিঃ বান্দরবানের থানচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টায় থানচি উপজেলা বিএনপির আয়োজনে একটি বিশাল র‍্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানচি বাজার ট্রেড সেন্টার প্রাঙ্গণে মিলিত হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‍্যালি শেষে আলোচনা সভায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আহ্বায়ক কমিটি সদস্য মংশৈম্রয় মারমা সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি খামলাই ম্রো। এ সময় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে সেনা ও জনতার মিলিত বিপ্লবে জাতীয় সংহতির নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল।

বক্তারা আরও বলেন, বিএনপি দেশপ্রেমিক শক্তির প্রতীক। এই দিবসের চেতনা ধারণ করে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অংশ নিতে হবে। একই সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ধানের শীষ প্রতীক পক্ষে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের উপস্থিত হয়ে স্বাগতিক বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এন্দ্রিজয় ত্রিপুরা ও বিশেষ বক্তব্য প্রদান করেন, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আবু নোমান প্রমুখ। সভা সঞ্চালনায় ছিলেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জোওয়াইপ্রু মারমা জয়।

এছাড়া ইউনিয়ন ও উপজেলা বিএনপির এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আত্মোৎসর্গকারীদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।

আরো পড়ুন→বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে বিজিবির অভিযানে কাঠ ও ইজিবাইক উদ্ধার

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে জেলা প্রশাসকের বাংলোর পাশের সড়ক নির্মাণে নয়ছয়ের অভিযোগ

এই প্রথম বান্দরবানে আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা জানিয়ে কনসার্ট ১৬ আগস্ট

প্রথমবারের মতো রাঙ্গামাটি আসছেন সৈয়দ মোহাম্মদ মোকাররম বারী

রাঙ্গামাটিতে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা করেছে বাবা-মা

লায়ন্সে ছানি অপারেশন সম্পন্ন করা রোগীদের ফলোআপ ক্যাম্প ৩ আগস্ট

বান্দরবানে গণসংহতি আন্দোলনের উদ্যোগে বন্যাকবলিত ৪০ পরিবারকে অর্থ সহায়তা প্রদান

চোখের আলো হারাতে বসা মানুষের পাশে কে এস মং, তিন হাজার রোগী পেয়েছেন ফ্রি চিকিৎসা

রুমায় হামের উপসর্গ নিয়ে এক মাসে প্রাণ হারালো ৫ শিশু

বান্দরবান পৌরসভার বর্জ্য এখন কৃষি জমিতে

বান্দরবানে হ্যান্ডমেড জুয়েলারি ব্র্যান্ড ‘আঁচল’ নিয়ে এগোচ্ছেন নাঈমা

১০

মানবিক সেবার জন্যে সম্মাননা পেল রাঙ্গামাটি হিল সার্ভিস পরিবার

১১

২৭ বিজিবির প্রতিষ্ঠাবার্ষিকীতে আরবি ক্যালিগ্রাফি স্মারক উপহার

১২

বাংলা ভাষা-সাহিত্যে ড. মুহম্মদ শহীদুল্লাহ’র অবদান অনস্বীকার্য: জিয়া হাবীব আহসান

১৩

তবলছড়ি বাজারের প্রবীণ ব্যবসায়ী আবুল কালামকে সম্মাননা স্মারক প্রদান

১৪

বান্দরবানে বিভিন্ন ফলজ ও বনজ চারা বিতরণ করেছে জেলা পরিষদ

১৫

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ৩৯ বিশিষ্ট নাগরিকের বিবৃতি

১৬

আলীকদমে অতিবৃষ্টিতে ভেঙে পড়া বিদ্যালয় পুনর্নির্মাণে প্রশাসন

১৭

কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট বন্ধ, হ্রদের পানির স্তর নেমেছে নিরাপদ পর্যায়ে

১৮

রাঙ্গামাটিতে ছাত্রদলের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া মাহফিল 

১৯

নাইক্ষ্যংছড়িতে খাল খননের সাশ্রয় ১ কোটি ৩ লাখ ৮৩ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত

২০
error: Content is protected !!