নিজস্ব প্রতিবেদক
৭ নভেম্বর ২০২৫, ১১:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৩ জন

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে বিজিবির অভিযানে কাঠ ও ইজিবাইক উদ্ধার

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে আসামীবিহীন বিপুল পরিমাণ আকাশমনি কাঠ ও ইজিবাইক উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোরে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর রেজুআমতলী বিওপির টহলদল এই অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ২টার দিকে রেজুআমতলী চেকপোস্টের চার রাস্তার মোড়ে সীমান্ত পিলার–৩৯ থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ২৫.৪১ সিএফটি আকাশমনি কাঠ এবং দুটি ইজিবাইক উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা যায়নি।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. খায়রুল আলম, পিএসসি উদ্ধার অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজিবি জানায়, উদ্ধারকৃত কাঠ ও ইজিবাইক সংক্রান্ত আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে ধারাবাহিকভাবে সফলতা অর্জন করে আসছে। এসব অভিযানে স্থানীয়দের মধ্যে আস্থা ও স্বস্তি ফিরে এসেছে।

আরো পড়ুন→রাজবাড়ী-২ আসন নিয়ে চ্যালেঞ্জে বিএনপি

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!