নিজস্ব প্রতিবেদক
২৯ অক্টোবর ২০২৫, ১১:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০৪৪ জন

বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে আন্তর্জাতিক শিশু সপ্তাহ উদযাপন

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবানের টংকাবতী ইউনিয়নের চিম্বুক পাড়া প্রাথমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শিশু সপ্তাহ উদযাপন করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। “শিশুর কথা শুনবো আজ, শিশুর জন্য করবো কাজ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানটি আয়োজন করে বান্দরবান নারী কল্যাণ সমিতি (বিএনকেএস), সহযোগিতা করে সেভ দ্য চিলড্রেন।

দিনব্যাপী অনুষ্ঠানের শুরুতে চিম্বুক পাড়া থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।

আলোচনা সভার প্রধান অতিথি টংকাবতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাং য়াং ম্রো প্রদীপ বলেন, “শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুরক্ষা, অধিকার প্রতিষ্ঠা ও মানসিক বিকাশের জন্য পরিবার, বিদ্যালয় ও সমাজের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। শিশুদের মতামত গুরুত্ব দিয়ে শুনে তাদের কল্যাণে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

বক্তারা আরও বলেন, শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও মনোবিকাশে সরকারি-বেসরকারি উদ্যোগ বাড়াতে হবে। জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য ও বৈষম্য মোকাবিলায় শিশুদের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তিনজন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টংকাবতী ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য ইয়াংঙি ম্রো, কারবারী লংঙি ম্রো ও মেনসিন ম্রো, এসএমসি সভাপতি মেনঙি ম্রো, সিএইচসিপি বেলক কুমার তঞ্চঙ্গ্যা।

বিএনকেএস-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রকল্প ফোকাল ভাননুনসিয়াম বম, প্রশিক্ষক পারমিতা চাকমা, প্রজেক্ট অফিসার সিংচং ম্রো প্রমুখ।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে ৩৪ বিজিবি’র অভিযানে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে প্রায় আড়াইশো ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ

দ্বিতীয় দফার ছানি অপারেশনের পর বান্দরবানে ৫০ রোগীর ফলোআপ ক্যাম্প মঙ্গলবার

লামায় কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে ৬ কোটি ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

পাহাড় ও সমতলের অন্তরালে অভাব, অবহেলা আর বঞ্চনার ঘেরাটোপে আদিবাসী জীবন

কাপ্তাইয় সুইডেন পলিটেকনিক্যালে দুই পক্ষের সংঘর্ষে ১২ শিক্ষার্থী আহত

বান্দরবান প্রাইভেট হসপিটাল অ্যান্ড প্যাথলজি ওনার্স অ্যাসোসিয়েশন গঠিত

আপোষহীন দেশনেত্রী সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন আজ

কাপ্তাই-রাঙ্গামাটি সড়কে বেড়েছে বন্যহাতির আনাগোনা, সতর্ক থাকার আহ্বান

‘আদিবাসী’ পরিচয় নিয়ে দুই মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ২৫ সংগঠনের যৌথ বিবৃতি

১০

এইচএসসির পর দ্বিধাদ্বন্দ্ব: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় নাকি বিদেশে উচ্চশিক্ষা?

১১

লামায় শিশু আরাফাত হত্যার ১১ মাস পর প্রধান আসামি গ্রেফতার

১২

নাইক্ষ্যংছড়িতে তহজিংডং ও হেলেন কেলার ইন্টারন্যাশনালের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৩

বিশ্ব হাতি দিবসে টংকাবতীতে র‌্যালি, আলোচনা সভা ও ক্ষতিগ্রস্তদের সহায়তা

১৪

বিজিবির বিশেষ অপারেশনের পাশাপাশি শিক্ষা, জনকল্যাণ ও মানবিক উদ্যোগ

১৫

নাইক্ষ্যংছড়িতে অটোরিক্সা থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করলো বিজিবি

১৬

রাঙ্গামাটির সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীকে সাদা পোশাকে তুলে নেওয়ার অভিযোগ

১৭

বান্দরবানের শিক্ষা-স্বাস্থ্য সংকট নিরসনে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

১৮

এসএসসি ফলাফলে ফারুক কোচিং হোম–এর বাজিমাত

১৯

লামায় মামলার ভয় দেখিয়ে বন কর্মকর্তা ও ব্যবসায়ীদের থেকে টাকা আদায়ের অভিযোগ

২০
error: Content is protected !!