নিজস্ব প্রতিবেদক
২৬ অক্টোবর ২০২৫, ৭:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৭ জন

বান্দরবানে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ নারীর ক্ষমতায়নে সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান।

বান্দরবানের কুহালং ইউনিয়নে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন করা হয়েছে। “গ্রামীণ নারী: সহনশীলতা, উদ্ভাবন ও খাদ্য নিরাপত্তার চালিকা শক্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (২৪ অক্টোবর) কুহালং ইউনিয়ন পরিষদ মিলনায়তনে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি আয়োজন করে বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) এবং সহযোগিতা প্রদান করে সেভ দ্য চিলড্রেন।

দিবসের শুরুতে ক্যামলং পাড়া থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়, যা ক্যামলং পাড়া, নতুন চড়ুই পাড়া, থোয়াংগ্য পাড়া, ক্যামলং উবাশৈ পাড়া প্রদক্ষিণ করে কুহালং ইউনিয়ন পরিষদে এসে শেষ হয়। র‌্যালিতে শতাধিক কন্যাশিশু, শিক্ষক, জনপ্রতিনিধি, সমাজের গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মার্মা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান বাচিংথোয়াই মার্মা, ৪নং ওয়ার্ড মেম্বার মোঃ আবুল কালাম, ৫নং ওয়ার্ড মেম্বার অংসাহ্লা, মহিলা মেম্বার উনাইসিং এবং কানিজ ফাতেমা।

এছাড়া বিএনকেএস-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রকল্প ফোকাল ভাননুনসিয়াম বম, প্রশিক্ষক পারমিতা চাকতা, সুপারভাইজার উমে মার্মা ও একাউন্ট অফিসার মং ক্য হ্লা মার্মা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের কৃষি, খাদ্য উৎপাদন ও পারিবারিক অর্থনীতির মূল চালিকা শক্তি হলো গ্রামীণ নারী। সমাজ ও অর্থনীতির প্রতিটি স্তরে তাদের ভূমিকা অপরিসীম। বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য ও সামাজিক বৈষম্যের চ্যালেঞ্জ মোকাবিলায় গ্রামীণ নারীদের সহনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও পরিশ্রমের বিকল্প নেই।

নারীর মর্যাদা ও অধিকার রক্ষায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করে বক্তারা নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, প্রযুক্তিতে প্রবেশাধিকার ও নেতৃত্ব বিকাশে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত পদক্ষেপের আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ গ্রামীণ নারীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন এবং ভবিষ্যতে নারীর ক্ষমতায়ন ও অংশগ্রহণমূলক উন্নয়ন কার্যক্রম জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।

আরো পড়ুন→থানচিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!