নিজস্ব প্রতিবেদক
২৫ আগস্ট ২০২৫, ৯:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪৩ জন

রুমায় সেনা জোন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

Copy Link

রুমা প্রতিনিধিঃ বান্দরবান জেলার রুমা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৩৬ বীর ব্যাটালিয়নের উদ্যোগে আয়োজিত “রুমা জোন কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫”-এর ফাইনাল খেলা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

আজ (২৫ আগস্ট বিকাল ৪টায়) রুমা উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করের রুমা উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয় দল ও ত্রিপুরা উড্ডয়ন স্পোর্টিং ক্লাব। শুরু থেকেই উত্তেজনাপূর্ণ ম্যাচে ১৮ তম মিনিটে একমাত্র গোলটি করে ত্রিপুরা উড্ডয়ন স্পোর্টিং ক্লাব, ১-০ গোলের ব্যবধানে জয়লাভ করে ত্রিপুরা উড্ডয়ন স্পোর্টিং ক্লাব। এবং তারই সাথে শিরোপা অর্জন করে তারা।

খেলার উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রুমা সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আলমগীর হোসেন,পিএসসি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মোঃ সোহাগ মিয়া সজিব, ক্যাপ্টেন মোঃ ইফতেখারুল কাসেম চৌধুরী, রুমা থানার অফিসার ইনচার্জ মোঃ সরওয়ার্দী, অগ্রবংশ অনাথ আশ্রমের নির্বাহী পরিচালক উঃ নাইন্দিয়া থেরঃ, রুমা প্রেস ক্লাবের সভাপতি শৈহ্লাচিং মারমা, সাধারণ সম্পাদক চনুমং মারমা, এবং দৈনিক ইত্তেফাক প্রতিনিধি ও রুমা বার্তা সম্পাদক অংবাচিং মারমাসহ খেলা উপভোগ করতে শতাধিক ক্রীড়ামোদী দর্শক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সামরিক-বেসামরিকরা উপস্থিত ছিলেন।

সেনাজোন সূত্রে জানাযায়, টুর্নামেন্টটি আয়োজনের মূল উদ্দেশ্য ছিল—রুমা অঞ্চলে খেলাধুলার বিকাশ ঘটানো, তরুণ সমাজকে স্বাস্থ্যকর ও গঠনমূলক কর্মকাণ্ডে উৎসাহিত করা, এবং সামাজিক সম্প্রীতি ও ঐক্য জোরদার করা।

খেলা শেষে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা বিজয়ী এবং রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

এ সময় জোন কমান্ডার বলেন, খেলাধুলা শুধু বিনোদন নয়,এটি যুবসমাজকে শৃঙ্খলা,নেতৃত্ব ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। ভবিষ্যতেও রুমা সেনা জোনের পক্ষ থেকে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।

সেনাবাহিনীর এই উদ্যোগ রুমা উপজেলায় ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং স্থানীয় জনগণের মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

আরো পড়ুন→রুমায় সেনা জোন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!