নিজস্ব প্রতিবেদক
২০ আগস্ট ২০২৫, ১১:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫২২৯ জন

বিজিবির জোন কাপ ফুটবল প্রতিযোগিতা ফাইনাল খেলা অনুষ্ঠিত

Copy Link

থানচি প্রতিনিধিঃ বান্দরবান পার্বত্য জেলা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বলিপাড়া জোনের ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো “বলিপাড়া জোন কাপ ফুটবল প্রতিযোগিতা” ফাইনাল খেলা।

বুধবার বিকাল ৪টায় থানচি মিনি স্টেডিয়ামে বলিপাড়া জোন কাপ ফুটবল প্রতিযোগিতা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় থানচি একাদশ ৩-১ গোলে বলিপাড়া একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এই প্রতিযোগিতা ১০ আগস্ট থানচি উপজেলার সকল ইউনিয়নের অংশগ্রহণের মধ্য দিয়ে শুরু হয় এবং ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হয়। বলিপাড়া জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি আর্টিলারি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন। এছাড়াও, ফাইনাল খেলা দেখার জন্য বিপুলসংখ্যক দর্শক স্টেডিয়ামে ভিড় করেন। খেলোয়াড়দের প্রাণবন্ত পারফরম্যান্স ও দর্শকদের উচ্ছ্বাসে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। বলিপাড়া জোন অধিনায়ক খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের হাতে ট্রফি, মেডেল ও আর্থিক পুরস্কার তুলে দেন।

এছাড়াও, রেফারীকে বিশেষ পুরস্কার প্রদান করেন। পুরস্কার বিতরণ শেষে জোন কমান্ডার তার বক্তব্যে বলেন, ফুটবল খেলা একটি দলীয় খেলা। এখানে টিম ওয়ার্কের প্রয়োজন হয়। যে দলের টিম ওয়ার্ক যত ভালো সেই দলের ফলাফল ততো ভালো।

তিনি আরো বলেন, বিজিবি শুধু সীমান্ত রক্ষার দায়িত্বই পালন করে না, বরং স্থানীয় জনগণের কল্যাণ, ক্রীড়া, শিক্ষা সম্প্রসারণ, আর্থ-সামাজিক উন্নয়ন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও অগ্রণী ভূমিকা পালন করে। খেলাধুলা তরুণ সমাজকে শৃঙ্খলা, ঐক্য ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। এ ধরনের আয়োজন পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাবে। খেলাধুলা তরুণ সমাজকে সুস্থ বিনোদনের মাধ্যমে সঠিক পথে পরিচালিত করতে পারে, সমাজ থেকে অপরাধ ও মাদকাসক্তি দূর করতে কার্যকর ভূমিকা রাখে এবং তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে একটি উন্নত বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা জোগায়।

পার্বত্য অঞ্চলে বিভিন্ন পাড়া ও গোষ্ঠীর মধ্যে সম্প্রীতির বন্ধন অটুট রাখতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। আজকের বিজয়ী এবং বিজিত দলের খেলোয়াড়দের সমন্বয়ে দল গঠন পূর্বক বান্দরবান সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৫ এ অংশগ্রহণ করে বিজয়ের এ ধারা অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার: অটোরিকশা জব্দ

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে প্রায় আড়াইশো ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ

দ্বিতীয় দফার ছানি অপারেশনের পর বান্দরবানে ৫০ রোগীর ফলোআপ ক্যাম্প মঙ্গলবার

লামায় কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে ৬ কোটি ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

পাহাড় ও সমতলের অন্তরালে অভাব, অবহেলা আর বঞ্চনার ঘেরাটোপে আদিবাসী জীবন

কাপ্তাইয় সুইডেন পলিটেকনিক্যালে দুই পক্ষের সংঘর্ষে ১২ শিক্ষার্থী আহত

বান্দরবান প্রাইভেট হসপিটাল অ্যান্ড প্যাথলজি ওনার্স অ্যাসোসিয়েশন গঠিত

আপোষহীন দেশনেত্রী সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন আজ

কাপ্তাই-রাঙ্গামাটি সড়কে বেড়েছে বন্যহাতির আনাগোনা, সতর্ক থাকার আহ্বান

‘আদিবাসী’ পরিচয় নিয়ে দুই মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ২৫ সংগঠনের যৌথ বিবৃতি

১০

এইচএসসির পর দ্বিধাদ্বন্দ্ব: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় নাকি বিদেশে উচ্চশিক্ষা?

১১

লামায় শিশু আরাফাত হত্যার ১১ মাস পর প্রধান আসামি গ্রেফতার

১২

নাইক্ষ্যংছড়িতে তহজিংডং ও হেলেন কেলার ইন্টারন্যাশনালের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৩

বিশ্ব হাতি দিবসে টংকাবতীতে র‌্যালি, আলোচনা সভা ও ক্ষতিগ্রস্তদের সহায়তা

১৪

বিজিবির বিশেষ অপারেশনের পাশাপাশি শিক্ষা, জনকল্যাণ ও মানবিক উদ্যোগ

১৫

নাইক্ষ্যংছড়িতে অটোরিক্সা থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করলো বিজিবি

১৬

রাঙ্গামাটির সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীকে সাদা পোশাকে তুলে নেওয়ার অভিযোগ

১৭

বান্দরবানের শিক্ষা-স্বাস্থ্য সংকট নিরসনে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

১৮

এসএসসি ফলাফলে ফারুক কোচিং হোম–এর বাজিমাত

১৯

লামায় মামলার ভয় দেখিয়ে বন কর্মকর্তা ও ব্যবসায়ীদের থেকে টাকা আদায়ের অভিযোগ

২০
error: Content is protected !!