নিজস্ব প্রতিবেদক
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫২৬৯ জন

বান্দরবানের কারাতে অঙ্গনে নতুন দিগন্ত, ‘এ’ গ্রেড কোচ হলেন উক্যহ্লা মারমা

Copy Link

বান্দরবান প্রতিনিধিঃ কারাতে প্রশিক্ষণের মানোন্নয়ন ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরির লক্ষ্যে দেশের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত কোচ লাইসেন্সিং পরিক্ষায় ‘এ’ গ্রেড অর্জন করেছেন বান্দরবান কারাতে ক্লাবের কোচ উক্যহ্লা মারমা। এই স্বীকৃতি কোচিং দক্ষতার সর্বোচ্চ অর্জনগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।

গত( ৩০ ও ৩১ জানুয়ারি) বাংলাদেশ কারাতে ফেডারেশন আয়োজিত এই লাইসেন্সিং পরিক্ষা World Karate Federation (ডব্লিউকেএফ)-এর নিয়মতান্ত্রিক মানদণ্ড অনুসরণ করে অনুষ্ঠিত হয়। দেশের কারাতে অঙ্গনে পেশাদারিত্ব ও আন্তর্জাতিক মান নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়। এতে বিভিন্ন জেলা ও বিভাগের অভিজ্ঞ কোচরা অংশগ্রহণ করেন।

কঠোর মূল্যায়ন প্রক্রিয়ার আওতায় লিখিত ও ব্যবহারিক পরিক্ষার মাধ্যমে যোগ্য কোচদের বাছাই করা হয়। সেই প্রতিযোগিতামূলক পরিক্ষায় কৃতিত্বের সঙ্গে ‘এ’ গ্রেড লাইসেন্স অর্জন করেন উক্যহ্লা মারমা।

গত (১৭ ফেব্রুয়ারি) মঙ্গলবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন-এর ডাচ-বাংলা অডিটোরিয়ামে সার্টিফিকেট ও পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি শাহজাদা আলম এবং সঞ্চালনা করেন নির্বাহী সদস্য শামসের আলম ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব জোবায়দুর রহমান রানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সেন্টু।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আন্তর্জাতিক মানের কোচ তৈরি ছাড়া বিশ্বমানের খেলোয়াড় তৈরি সম্ভব নয়। এই লাইসেন্সিং প্রক্রিয়া দেশের কারাতে অঙ্গনে জবাবদিহিতা ও পেশাদারিত্ব বাড়াবে। তারা আশা প্রকাশ করেন, ‘এ’ গ্রেডপ্রাপ্ত কোচরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য সাফল্য বয়ে আনতে সক্ষম খেলোয়াড় গড়ে তুলবেন।

উল্লেখ্য, উক্যহ্লা মারমা ব্ল্যাক বেল্ট (৫ম ড্যান ) বাংলাদেশ কারাতে ফেডারেশন এবং Accredited coach ওয়ার্ল্ড কারাতে ফেডারেশন । তাঁরই প্রশিক্ষণে গর্বিত সন্তান শৈনাই মারমাসহ আরও অনেকের ২০২৩ -২০২৪ সালে ৬ষ্ঠ ও ৭ম দক্ষিণ এশিয়া কারাতে প্রতিযোগিতা এবং ভারতের কলকাতায় অনুষ্ঠিত আন্তর্জাতিক আসরে স্বর্ণ ও রৌপ্য পদক অর্জন করেন।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙ্গামাটি গোল্ড কাপ ফাইনালে লড়াই হবে চন্দ্রঘোনা বনাম রিজার্ভ বাজার

বান্দরবান জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান মাম্যাচিং–কে গণসংবর্ধনা

পার্বত্য জেলা পরিষদের অনিয়ম-দুর্নীতির বিচার তদন্তের মাধ্যমে করা হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

Pinco Azərbaycan: Yerli Biznesləri Transformasiya Edən Online Kazino

Pinco Azərbaycan: Yerli Biznesləri Transformasiya Edən Online Kazino

জেলা পরিষদ গঠনে আমার মতামত নেওয়া হয়নি: এমপি দীপেন দেওয়ান

নাইক্ষ্যংছড়িতে ১০ হাজার ইয়াবা উদ্ধার, পালাল চোরাকারবারি

দায়িত্ব শেষ, মানবিক পথচলা নয়, পাহাড়ের বুকে হাবীব আজমের মানবিক অধ্যায়

বান্দরবানে মোবাইল ব্যবহার নিয়ে দ্বন্দ্ব, দায়ের কোপে যুবকের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন

লামায় নদী-খাল-ছড়া থেকে বালু উত্তোলনের মহোৎসব

১০

রাজপরিবার থেকে মন্ত্রিসভায় সাচিং প্রু জেরী

১১

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য হলেন জসিম উদ্দিন তুষার

১২

রাজপথের নানা প্রতিকূলতা পেরিয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ফারুক আহমেদ সাব্বির

১৩

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ফের প্রায় ৫০ হাজার ইয়াবা জব্দ

১৪

দীর্ঘ ১৯ বছর পর আবারো জেলা পরিষদের চেয়ারে মিসেস মেম্যাচিং 

১৫

নবগঠিত রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে যারা আছেন

১৬

২৪৬টি সেনা ক্যাম্প প্রত্যাহারের পরেই পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা বেড়েছে: কাজী মজিব

১৭

পার্বত্য চট্টগ্রামের বৃহত্তম জশনে জুলুস ২১ আগস্ট রাঙ্গামাটিতে

১৮

নাইক্ষ্যংছড়িতে ২৪ গরিব-দুঃস্থ ও শিক্ষার্থীর মাঝে অনুদান বিতরণ

১৯

নাইক্ষ্যংছড়িতে মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ওসি মোজাম্মেল হকের

২০
error: Content is protected !!