নিজস্ব প্রতিবেদক
৭ মে ২০২৬, ১১:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৬১ জন

বান্দরবানের দুর্গম এলাকায় হাম-রুবেলা টিকাদান কার্যক্রম জোরদার

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ দুর্গম পাহাড়ি অঞ্চলে শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম পরিচালনা করছে বান্দরবানের স্বাস্থ্য বিভাগ। চলমান এ কার্যক্রমের অগ্রগতি ও বিভিন্ন দিক তুলে ধরতে বৃহস্পতিবার (৭ মে) দুপুর ১২টায় বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বান্দরবানের সিভিল সার্জন বলেন, জেলার দুর্গম ও প্রত্যন্ত এলাকাগুলোতে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া অত্যন্ত চ্যালেঞ্জিং। তিনি উদাহরণ দিয়ে বলেন, “পোয়ামুহুরি থেকে আলীকদমে একজন রোগী আনতে প্রায় এক হাজার টাকা পর্যন্ত পরিবহন খরচ হয়। এসব বাস্তবতা মাথায় রেখে সেনাবাহিনী থেকে নিরাপত্তা সহযোগিতা নিয়ে আমরা কার্যক্রম পরিচালনা করছি।”

তিনি আরও বলেন, বান্দরবানের কিছু দুর্গম এলাকায় যাতায়াতের পাশাপাশি নিরাপত্তাজনিত ঝুঁকিও রয়েছে। বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে চিকিৎসাসেবা নিশ্চিতের চেষ্টা করা হচ্ছে।

স্বাস্থ্য বিভাগের সীমাবদ্ধতার কথা স্বীকার করে তিনি বলেন, “আমাদের পরিবহন সংকট রয়েছে। তবুও আমরা সর্বোচ্চ চেষ্টা করছি একেবারে প্রত্যন্ত অঞ্চলের শিশুদের কাছে টিকাসেবা পৌঁছে দিতে।”

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলমান কার্যক্রমের আওতায় সন্দেহজনক হাম রোগী শনাক্ত করে জরুরি চিকিৎসা প্রদান করা হচ্ছে। একইসঙ্গে আক্রান্ত বা সন্দেহভাজন শিশুদের দুই ডোজ ভিটামিন-এ ক্যাপসুল দেওয়া হচ্ছে।

এছাড়া যেসব ১৫ বছরের কম বয়সী শিশু হাম-রুবেলা টিকা থেকে বাদ পড়েছে বা ঝরে পড়েছে, তাদের টিকাদানের আওতায় আনা হচ্ছে। ২০২৬ সালের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হচ্ছে।

হামজনিত মৃত্যু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, গণযোগাযোগ কার্যক্রম পরিচালনা এবং স্বাস্থ্য শিক্ষা প্রদানের পাশাপাশি টিকাদান-পরবর্তী কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথাও জানানো হয়।

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের তথ্য:

  • কার্যকাল: ২০ এপ্রিল থেকে ১০ মে ২০২৬ (১১ কর্মদিবস)
  • উদ্দিষ্ট জনগোষ্ঠী: ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশু
  • স্থায়ী টিকাদান কেন্দ্র: ৯টি
  • অস্থায়ী টিকাদান কেন্দ্র: ৭৯২টি

স্বাস্থ্য বিভাগ আশা করছে, সেনাবাহিনীর সহযোগিতায় স্থানীয় জনগণের অংশগ্রহণে দুর্গম পাহাড়ি অঞ্চলেও শতভাগ শিশুকে টিকার আওতায় এনে হাম-রুবেলা প্রতিরোধে কার্যকর সাফল্য অর্জন সম্ভব।

আরো পড়ুন→আকরাম হোসেন ভূঁইয়া অমি ছাত্রদল দক্ষিণের সহ-সভাপতি নির্বাচিত

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!