নিজস্ব প্রতিবেদক
৭ মে ২০২৬, ৩:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৯৬ জন

ঘুষ দাবির অভিযোগে অভিযুক্ত এডিসি–কে বান্দরবানে বদলি

Copy Link

কক্সবাজারে ভূমি অধিগ্রহণ শাখায় ঘুষ দাবির অভিযোগে অভিযুক্ত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমরান হোসাইন সজীব (১৭৮১৪) কে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসাবে বদলী করা হয়েছে।

বুধবার (৬ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো: ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কক্সবাজারের এডিসি ইমরান হোসাইন সজীব সহ একই পদমর্যাদার ৩ জন কর্মকর্তাকে দেশের বিভিন্ন জেলা প্রশাসনে এডিসি পদে পদায়ন করা হয়।

পদায়নকৃত কর্মকর্তাদের আগামী ১৩ মে’র মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে বদলীকৃত নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায়, আগামী ১৩ মে অপরাহ্নে তাঁরা বর্তমান নিজ নিজ কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত/স্ট্যান্ড রিলিজ বলে গণ্য হবেন মর্মে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, ভূমি অধিগ্রহণের অর্থ ছাড়ে ঘুষ দাবির অভিযোগে বুধবার বদলী হওয়া এডিসি ইমরান হোসাইন সজীব, ইতিপূর্বে বদলী হওয়া সাবেক এডিসি নিজাম উদ্দিন আহমদ সহ কক্সবাজার জেলা প্রশাসনের ৪জনের বিরুদ্ধে কক্সবাজারের সিনিয়র স্পেশাল জজ মো. আবদুর রহিম এর আদালতে গত ২১ এপ্রিল একটি মামলা দায়ের করা হয়েছে।

আরো পড়ুন→ছাত্রদল দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন আরফান হোসেন ভূঁইয়া অভি

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!