নিজস্ব প্রতিবেদক
৫ মে ২০২৬, ৭:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪৫ জন

বান্দরবানে এপেক্স বাংলাদেশের নবনির্বাচিত এনভিপি নুরুল আমিন চৌধুরী আরমানকে সংবর্ধনা

Copy Link

এপেক্স বাংলাদেশের ৫০তম জাতীয় কনভেনশনে ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট (NVP) হিসেবে নির্বাচিত হওয়ায় এপেক্সিয়ান মোঃ নুরুল আমিন চৌধুরী আরমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

 মঙ্গলবার (০৫ মে ২০২৬) বান্দরবান পৌরসভা মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বান্দরবান পৌরসভা সার্ভিস এসোসিয়েশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার প্রশাসক এস. এম. মনজুরুল হক।

 সংবর্ধিত অতিথি ছিলেন এপেক্সিয়ান মোঃ নুরুল আমিন চৌধুরী আরমান, যিনি বান্দরবান পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা এবং বান্দরবান পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লিটন কান্তি সরকার, কর নির্ধারক ও সাধারণ সম্পাদক, বান্দরবান পৌরসভা সার্ভিস এসোসিয়েশন।

 অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিরল বড়ুয়া পৌরসভা নির্বাহী প্রকৌশলী।

প্রধান অতিথির বক্তব্যে এস. এম. মনজুরুল হক বলেন, “এপেক্স বাংলাদেশের মতো একটি আন্তর্জাতিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়া শুধু ব্যক্তিগত অর্জন নয়, এটি বান্দরবানের জন্যও গৌরবের বিষয়।

 নুরুল আমিন চৌধুরী আরমান তাঁর দক্ষতা, সততা ও নেতৃত্বের মাধ্যমে এই সম্মান অর্জন করেছেন। ভবিষ্যতেও তিনি দেশের সুনাম বৃদ্ধি করবেন বলে আমরা আশাবাদী।”

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে নেতৃত্বে এগিয়ে আসতে এবং সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে এ ধরনের অর্জন অনুপ্রেরণা জোগাবে।

সংবর্ধিত অতিথি নুরুল আমিন চৌধুরী আরমান তাঁর বক্তব্যে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই সম্মান আমাকে আরও দায়িত্বশীল করেছে। আমি চেষ্টা করবো এপেক্স বাংলাদেশের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করে যেতে।”

অনুষ্ঠানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি এপে. নুরুল আমিন চৌধুরী আরমান এর হাতে সম্মননা ক্রেষ্ট তুলে দেন।

আরো পড়ুন→পাহাড়ি রাস্তার দুইধারে থোকায় থোকায় ঝুলছে কাজুবাদাম, বদলাচ্ছে অর্থনীতি

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!