নিজস্ব প্রতিবেদক
৫ আগস্ট ২০২৫, ১০:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৫৩ জন

নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির উদ্যোগে ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‍্যালি

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার বিজয়ের আনন্দে এক উৎসবমুখর বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগষ্ট) বিকাল সাড়ে ৩টায় নাইক্ষ্যংছড়ি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে একটি বিশাল বিজয় র‍্যালি বের করা হয়। র‍্যালিটি থানার মোড় হয়ে উপজেলা চত্বর পর্যন্ত প্রদক্ষিণ করে এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এই বিজয় র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম। তিনি বলেন,দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে তারেক রহমানের নেতৃত্বে দেশব্যাপী ছাত্র-জনতা ঐক্যবদ্ধ। আজকের এই বিজয় র‍্যালি তারই প্রতিফলন। ফ্যাসিবাদ, লুটপাট, দুঃশাসনের বিরুদ্ধে জনগণ আজ বিজয়ী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুমং প্রু মার্মা, শ্যামল বড়ুয়া জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা বিএনপি সভাপতি নুরুল আলম কোম্পানি ,এবং সাবেক উপজেলা সভাপতি আরিফ উল্লাহ ছুট্টু,বিএনপির নেতা নুরুল কাসেম,বিএনপির নেতা নুরুল আবছার সোহেল,বিএনপির নেতা সাইফুদ্দিন বাহাদুর, উপজেলা যুবদল সভাপতি আবু ছুফিয়ান চৌধুরী, উপজেলা শ্রমিকদলের সভাপতি ইয়াহিয়া খান মামুন, ছাত্রদল সভাপতি জিয়াবুল হক, ছাএদলের সদস্য সচিব মামুনুর রশিদ মামুন ছাত্রদলের যুগ্ন আহবায়ক মিজানুর রহমানসহ

সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। র‍্যালিতে অংশগ্রহণকারীরা জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন এবং তারেক রহমানের ছবি সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন এবং “ফ্যাসিবাদ নিপাত যাক–গণতন্ত্র মুক্তি পাক”, “তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে চলেছে বিএনপি” ইত্যাদি স্লোগানে মুখর করে তোলেন নাইক্ষ্যংছড়ির রাজপথ।

বক্তারা আরও বলেন, এই বিজয় সাময়িক নয়,এটি একটি গণজাগরণের সূচনা। বর্তমান দুঃশাসনের অবসান ঘটিয়ে বিএনপি দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনবে।

অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

আরো পড়ুন→থানচিতে ফ্যাসিবাদ পতন ও ছাত্রজনতার বিজয়ের বর্ষপূর্তি পালন

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!