নিজস্ব প্রতিবেদক
২১ জুলাই ২০২৫, ৯:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৯৫ জন

রুমার ৮ বছর ধরে অনিয়মিত প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক, বেতন পাচ্ছেন প্রতিমাসে

Copy Link

রুমা প্রতিনিধিঃ বান্দরবানের রুমা উপজেলার ২নং সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে অবস্থিত সোনাই সেকদু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জন বাহাদুর ত্রিপুরার নামে বিদ্যালয়ে অনুপস্থিতি, অনিয়ম ও নানান দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে উক্ত পাড়ার সচেতন ব্যক্তিবর্গ ও পরিচালনা কমিটির সভাপতি ক্ষিপ্ত হয়ে উপজেলা শিক্ষা বিভাগে লিখিত অভিযোগ করেছে বলে জানা গেছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, সোনাই সেকদু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসের অধিকাংশ সময় বিদ্যালয়ে উপস্থিত থাকেন না, তার অনুপস্থিতির কারণে স্কুলে স্বাভাবিকভাবে পাঠদানের ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীদের শিক্ষার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। উক্ত অভিযোগ পত্রে আরো উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালে বিদ্যালয় মেরামত বাবদ বরাদ্দকৃত ১৫০,০০০ টাকা কোন খাতে খরচ হয়েছে তা নিয়ে অস্পষ্টতা রয়েছে, এই বিষয়ে পরিচালনা কমিটি সভার মাধ্যমে প্রধান শিক্ষক বাহাদুর ত্রিপুরার কাছে জানতে চাইলে তিনি নির্দিষ্ট কোনো জবাব দিতে পারেননি। এইদিকে বিদ্যালয়ের সিলিং বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। পরিচালনা কমিটির সভাপতি মনিহা ত্রিপুরা স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ পত্রে এইসব তুলে ধরেন অভিভাবকরা।

নাম প্রকাশ্যের অনিচ্ছুক একাধিক অভিভাবকেরা জানান, দীর্ঘদিন ধরে নিয়মিত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত না থাকায় শিক্ষার্থীদের লেখাপড়ার অবনতি ঘটছে। এ ধরনের দায়িত্বহীন শিক্ষক থাকলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকার পথে পা রাখবে। আমরা চাই শিক্ষার্থীদের সুষ্ঠু ও মানসম্মত শিক্ষা পরিবেশ ফিরে পাক। তারা আরো বলেন, বিগত সাত-আট বছরে কোন মাসিক সভা ও অভিভাবক সমাবেশও হয়নি বিদ্যালয়টিতে।

তারা আরো বলেন, প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছি, তিনি কি পদক্ষেপ নেন, আমরা দেখব।

অনুপস্থিতির, অনিয়ম ও দুর্নীতি বিষয়ে অভিযোগ নিয়ে সোনাই সেকদু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জন বাহাদুর ত্রিপুরার সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কল ধরেননি। ফলে বিষয়টি সম্পর্কে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা আশীষ চিরান থেকে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ গুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, শিক্ষা প্রতিষ্ঠানের অনুপস্থিতির, অনিয়ম ও দুর্নীতির বিষয়টি নিয়ে কোনোভাবেই সহ্য করা হবে না।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানের এক অসহায় পরিবারের নীরব কান্না দেখার কেউ নেই

১

বান্দরবানের সম্প্রীতি রক্ষায় মাহা ওয়াগোয়াই পোয়ে উদযাপনে সমন্বয়ের আহ্বান

২

স্থানীয় জনগণকে ভয়ভীতি দেখিয়ে অবরোধে অংশ নিতে বাধ্য করা হয়: সেনাবাহিনী

৩

সাজেককে ঘিরে কী হচ্ছে? প্রশ্ন জামায়াত আমির ডা. শফিকুর রহমানের

৪

সাজেক সড়কে অবরোধ ঘিরে সংঘর্ষ ও গোলাগুলি

৫

রুমায় সেনাবাহিনীর উদ্যোগে আয়োজিত মোবাইল ফোন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন

৬

সাজেক ফেরত পর্যটকদের গাড়িবহর আটকে দিয়েছে অবরোধকারীরা

৭

পাহাড়ের মানুষের বিপদে-আপদে পাশে আছে বিজিবি: লে. কর্নেল ইয়াসির আরাফাত

৮

নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে হামলার ঘটনায় তদন্তে পুলিশ

৯

সড়ক ও নৌপথে দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে সচেতনতামূলক প্রচারণা

১০

খেলাধুলা পারস্পরিক সম্প্রীতি ধরে রাখার গুরুত্বপূর্ণ মাধ্যম: জেলা পরিষদ সদস্য চ নু মং

১১

ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রাঙামাটির ছেলে পুলিশ সদস্য তুহিন

১২

কেএসআই বান্দরবান-এর নতুন পরিচালক চ থুই ফ্রু

১৩

নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচার হচ্ছে সিমেন্ট

১৪

পাহাড়ে প্রবারণা পূর্ণিমা ঘিরে ফানুস তৈরিতে মেতেছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা

১৫

বান্দরবানে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত-১৭

১৬

বান্দরবানে ২১ অক্টোবর থেকে শুরু হচ্ছে ‘মাহা ওয়াগ্যোয়াই পোয়ে’ উৎসব

১৭

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে বিজিবির অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার

১৮

পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য জাতীয় সম্মাননা পেলেন রাঙামাটির সাইমুন ইসলাম

১৯

রাঙামাটির ৪৭ পূজামণ্ডপে ২৫ লাখ টাকা সরকারি অনুদান দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

২০
error: Content is protected !!