Khaled Mahabub Khan Arafat
২৯ এপ্রিল ২০২৫, ১০:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৪৩৬ জন

২০ দিন পর আরাকান আর্মির বন্দিদশা থেকে ফিরলেন মুফিজ

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে অপহৃত মুফিজুর রহমান (৩৫) অবশেষে ২০ দিন পর আরাকান আর্মির বন্দিদশা থেকে পায়ে হেঁটে দেশে ফিরেছেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে তিনি ৪৬ নম্বর সীমান্ত পিলার দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

মুফিজুর রহমান নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ফুলতলী এলাকার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা। গত ১০ এপ্রিল সীমান্ত এলাকায় নিজের বাগানে কাট কাটতে গেলে তাকে সশস্ত্র আরাকান আর্মির সদস্যরা মিয়ানমারের অভ্যন্তরে ধরে নিয়ে যায়।

ফেরার পর মুফিজুর জানান,“তারা প্রথমে আমাকে গোয়েন্দা ভেবে ধরে চোখ বেঁধে নিয়ে যায় এক পাহাড়ি ঘাঁটিতে। পরে বুঝতে পারে আমি সাধারণ লোক, তখন সুযোগ পেয়ে পালিয়ে আসি। পাহাড়, জঙ্গল পেরিয়ে কোনোভাবে দেশে ফিরেছি।”

মুফিজুর বলেন, বাঁচার আশা প্রায় ছেড়ে দিয়েছিলাম। গত ২০ দিন ছিল এক দুঃস্বপ্ন।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মুহাম্মদ মাহবুব এলাহি বলেন,“এটা খুবই উদ্বেগজনক ঘটনা। আমরা প্রশাসনকে জানিয়ে দিয়েছি। সীমান্তে নজরদারি বাড়ানোর প্রয়োজন রয়েছে।”

এ ঘটনার বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, আজকে মুফিজুর রহমান দেশে ফিরে এসেছে—এমন খবর আমরা পেয়েছি। তবে কীভাবে তিনি ফিরেছেন,সে বিষয়ে এখনো নির্ভরযোগ্য তথ্য আমাদের কাছে আসেনি। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা কিছুটা দুর্বল।

ইউএনও আরোও বলেন, পুরো বিষয়টি আমরা খতিয়ে দেখছি। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সীমান্ত এলাকায় যাতে এ ধরনের ঘটনা পুনরায় না ঘটে, সে বিষয়ে সতর্কতা বাড়ানো হচ্ছে।

এদিকে সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা বলছেন, এসব ঘটনায় তারা আতঙ্কিত। তারা চায়, যেন সীমান্ত পাহারা আরও কড়াকড়ি করা হয় এবং স্থানীয়দের চলাচলে নিরাপত্তা নিশ্চিত করা হয়।

আরো পড়ুন→সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের গ্রেফতারের দাবিতে আইনজীবীদের বিক্ষোভ

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে খাল খনন পরিদর্শনে সহকারী সচিব

অধ্যাপক এম. জহির আহমেদের ১৭তম মৃত্যুবার্ষিকীতে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি

বান্দরবানে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুয়াকাটায় রাখাইনদের ভূমি সংকট: নাগরিক প্রতিনিধি দলের সরেজমিন পরিদর্শন

কাঠ পাচারকারী চক্রের আস্তানা পলি রেঞ্জ, মাসোহারায় ‘ম্যানেজ’ রেঞ্জার

পাহাড়ের বাতিঘর:কে এস মং

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে বান্দরবানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

নাইক্ষ্যংছড়িতে কৌশলে ইয়াবা পাচারকালে যুবক আটক

কাপ্তাই হ্রদে গোসলে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু

নাইক্ষ্যংছড়িতে খাল খনন কর্মসূচির উদ্বোধন, জলাবদ্ধতা নিরসন-কৃষিতে নতুন সম্ভাবনা

১০

বান্দরবান সদরের বিশিষ্ট সমাজসেবক ও মসজিদ কমিটির সাবেক সভাপতি জলিল সওদাগর আর নেই

১১

রুমায় গুলিবিদ্ধ অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, আটক–১৩

১২

আস্থার সংকটে চাপ বাড়ছে ইসলামী ব্যাংকে

১৩

২২০ ডিজিটের টোকেনে গ্রাহক ভোগান্তি:বিভ্রান্তি এড়াতে জেনে নিন আসল কারণ ও সমাধানের নিয়ম

১৪

ঢাকা সিলেট মহাসড়কে বাস উল্টে ৪ যাত্রী নিহত

১৫

বান্দরবানে বেপরোয়া পর্যটকদের দাপটে বাড়ছে দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত স্থানীয়রা

১৬

নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইয়াবাসহ বৃদ্ধা নারী আটক

১৭

শিক্ষকের উদ্যোগে দুর্গম সীমান্ত এলাকায় ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ 

১৮

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগে উদ্বেগ

১৯

নাইক্ষ্যংছড়ি বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

২০
error: Content is protected !!