নিজস্ব প্রতিবেদক
৭ এপ্রিল ২০২৫, ১০:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯১৪ জন

নাইক্ষ্যংছড়িতে ইসরায়েল বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের হত্যাযজ্ঞের প্রতিবাদে নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে নাইক্ষ্যংছড়ি উপজেলা মুসলিম তাওহীদি জনতা ও জামায়াত ইসলামী।

সোমবার (৭ এপ্রিল) বাদে আসর বাজার মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নাইক্ষ্যংছড়ি সদরের প্রধান সড়ক পদক্ষিণ শেষে নাইক্ষ্যংছড়ি উপজেলা চত্বরে এসে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনের নিপিড়ীত মানুষের জন্য কথা বলা আমাদের সকলের ঈমানি দায়িত্ব। বিশ্বের সকল মুসলমানসহ মানবিক মানুষদের ফিলিস্তিনের পাশে দাঁড়ানো আহ্বান জানান।

এসময় বক্তারা সকল মুসলিম রাষ্ট্রের মানবসম্পদ কাজে লাগিয়ে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে অবরোধ তৈরি এবং ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান করেন। সমাবেশে বক্তব্য দেন,নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতের আমীর মাওলানা ওমর ফারুক সিরাজী,সেক্রেটারী মোহাম্মদ আবু নাসের, উপজেলা পেশাজীবী ফোরামের সভাপতি হাফেজ মাওলানা আবু সুলতান,উপজেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য-প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য দৈনিক সংগ্রামের প্রতিনিধি সাংবাদিক মাহমুদুল হক বাহাদুর,হাজী এম,এ কালাম সরকারি কলেজের সাবেক অধ‍্যক্ষ ও য়া ম রফিকুল ইসলাম, উপজেলা কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা সাদেক,নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের আমীর মাষ্টার আব্দুর গফুর, উপজলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক নুর সাদেক, হাজী এম এ কালাম সরকারি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সুবাহানী,দারুসসুন্নাহ মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জালাল উদ্দিন ফারুকী প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন,নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনিপি ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী রামু উপজেলা কচ্ছপিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়েছে। এছাড়াও নাইক্ষ্যংছড়ি ও রামু উপজেলার বিভিন্ন ইউনিয়নে ওলামায়ে কেরাম তাওহীদি জনতাকে সাথে নিয়ে বিশাল বিক্ষোভ মিছিল করেছে।

আরো পড়ুন→রামুর বালুবাসা আদর্শ দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!