নিজস্ব প্রতিবেদক
২৭ মার্চ ২০২৫, ৩:০২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩১৩ জন

পণ্য পাচারের সময় ফের সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে পা হারালো এক যুবক

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের‌ নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারো আরাকান আর্মির পুতে রাখা স্থলমাইন বিস্ফোরণে মোহাম্মদ বাবু নামে এক যুবকের পা বিছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (২৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লেম্বুছড়ি সীমান্তবর্তী ৪৯ নং পিলারে শুণ্যরেখায় মায়ানমারের অভ্যন্তরে এই ঘটনা ঘটে। আহত ব্যাক্তি দোছড়ি ইউনিয়নের লেম্বুছড়ি বাহির মাঠ এলাকায় বাদশা মিয়ার ছেলে মোহাম্মদ বাবু।

স্থানীয়রা জানান, বাংলাদেশ থেকে মায়ানমারে পণ্যে পাচারের উদ্দেশ্যে মায়ানমার সীমান্তের ওপারে যান। ওপার থেকে পণ্যে দিয়ে এপারে ফিরে আসার সময় লেম্বুছড়ি বিওপি’র দায়িত্বপূর্ণ ৪৯ সীমান্ত পিলারে শূণ্য লাইন এলাকায় মায়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি পুতে রাখা স্থলমাইনে পা পড়লে সেটি বিস্ফোরিত হয়। এসময় যুবকের বাম পায়ের হাঁটুর নিচের অংশ ক্ষতবিক্ষত হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: মাসরুল হক জানান, সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন হওয়ার খবর পেয়েছি। চিকিৎসার জন্য তাকে নাইক্ষ্যংছড়ি হাসপাতালে নেয়া হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।

এবিষয়ে নাইক্ষ্যংছড়ি নির্বাহী অফিসার ইউএনও মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনাটি শুনেছেন তিনি বিষয়টি খতিয়ে দেখছেন।

আরো পড়ুন→থানচিতে স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্বত্য মন্ত্রীর সঙ্গে বান্দরবান প্রাইভেট হসপিটাল অ্যান্ড প্যাথলজি ওনার্স অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

১

থানচিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়াম, ইউএনও ও দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা

২

সাজেকের ঘটনায় ভোর হলেই পার্বত্য দুই জেলায় অর্ধদিবস সড়ক অবরোধ

৩

বান্দরবানের এক অসহায় পরিবারের নীরব কান্না দেখার কেউ নেই

৪

বান্দরবানের সম্প্রীতি রক্ষায় মাহা ওয়াগোয়াই পোয়ে উদযাপনে সমন্বয়ের আহ্বান

৫

স্থানীয় জনগণকে ভয়ভীতি দেখিয়ে অবরোধে অংশ নিতে বাধ্য করা হয়: সেনাবাহিনী

৬

সাজেককে ঘিরে কী হচ্ছে? প্রশ্ন জামায়াত আমির ডা. শফিকুর রহমানের

৭

সাজেক সড়কে অবরোধ ঘিরে সংঘর্ষ ও গোলাগুলি

৮

রুমায় সেনাবাহিনীর উদ্যোগে আয়োজিত মোবাইল ফোন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন

৯

সাজেক ফেরত পর্যটকদের গাড়িবহর আটকে দিয়েছে অবরোধকারীরা

১০

পাহাড়ের মানুষের বিপদে-আপদে পাশে আছে বিজিবি: লে. কর্নেল ইয়াসির আরাফাত

১১

নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে হামলার ঘটনায় তদন্তে পুলিশ

১২

সড়ক ও নৌপথে দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে সচেতনতামূলক প্রচারণা

১৩

খেলাধুলা পারস্পরিক সম্প্রীতি ধরে রাখার গুরুত্বপূর্ণ মাধ্যম: জেলা পরিষদ সদস্য চ নু মং

১৪

ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রাঙামাটির ছেলে পুলিশ সদস্য তুহিন

১৫

কেএসআই বান্দরবান-এর নতুন পরিচালক চ থুই ফ্রু

১৬

নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচার হচ্ছে সিমেন্ট

১৭

পাহাড়ে প্রবারণা পূর্ণিমা ঘিরে ফানুস তৈরিতে মেতেছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা

১৮

বান্দরবানে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত-১৭

১৯

বান্দরবানে ২১ অক্টোবর থেকে শুরু হচ্ছে ‘মাহা ওয়াগ্যোয়াই পোয়ে’ উৎসব

২০
error: Content is protected !!