নিজস্ব প্রতিবেদক
১৬ মার্চ ২০২৫, ১০:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৩৯ জন

সীমান্তে থেমে নেই বিজিবির কঠোর অভিযান,গরুসহ ১১ লক্ষ টাকার পণ্য জব্দে চোরাচালানিরা আতংকে

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্তে থেমে নেই বিজিবির অভিযান, দেশ থেকে মিয়ানমারে পাচার কালে ফুলতলী, জারুলিয়াছড়ি ও ভাল্লুক খাইয়া সীমান্তের বিভিন্ন পয়েন্টে চলমান চিরুনি অভিযানে গরু,সয়াবিন তেল,পাম্প তেল,সাবুদানা, ১টি মোটরসাইকেল সহ প্রায় সাড়ে ১১ লক্ষ টাকার পণ্য জব্দ করেছে বিজিবি।

রবিবার (১৬ মার্চ) ভোর রাতে পৃথকভাবে অভিযান পরিচালনা কালে ১১ বিজিবির টহল দল তুলাতলি সড়ক থেকে ১ হাজার ৩ শত ৫০ লিটার সয়াবিন তেল ও ১১ বিজিবির অধীনস্থ ফুলতলী, জারুলিয়াছড়ি সীমান্তের বিওপি জোয়ানরা সীমান্ত সড়ক,রোহিঙ্গা টেইলা,বক্কর টেইলা নামক স্থান থেকে ৫ টি গরু,১টি মোটরসাইকেল,সাবুদানা ১৭৫ কেজি,পাম্প তেল ১৪০ লিটার,মেহদি ৮৭ পিস জব্দ করতে সক্ষম হন।

বিওপি সূত্র জানায়, ১১ বিজিবির অধিনায়ক এস কে এম কফিল উদ্দিন কায়েস এর দিকনির্দেশনা সরকারি পরিচালক মোঃ আলা-আমিন এর নেতৃত্বে অব্যাহত চিরুনি অভিযানের অংশ হিসেবে টহল দল ও অধীনস্থ ফুলতলী এবং জারুলিয়াছড়ি বিওপির বিজিবি জোয়ানদের পৃথক অভিযানে রবিবার ভোরে

 সীমান্ত সড়কসহ বিভিন্ন পয়েন্ট থেকে এসব গরু ও মালামাল জব্দ করা হয়েছে। জব্দ কত গরুসহ এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ১১ লক্ষ ২১ হাজার ৪ শত টাকা।

সচেতন মহলের দাবী সীমান্তে চোরাকারবারীরা দিনদিন যখন বেপরোয়া হয়ে বিজিবির অভিযানকে থওয়াক্কা করছে না টিক সেই মুহুর্তে ১১ বিজিবির জোয়ানরা সীমন্তের কঠোর নজরদারি ও চিরুনি অভিযানে নামলে চোরাকারবারিদের মাঝে আতংক বিরাজ করে।

স্থানীয়দের দাবী ১০০ জনের ও বেশি চোরাচালানির গ্যাং লিডার রয়েছে, এদের সাথে গর্জনিয়া বাজারের ১৫-থেকে ২০ ব্যবসায়ী, শতাধিক সিএনজি,মোটরসাইকেল, টমটম ড্রাইভারসহ তারাই এ অপকর্ম জড়িত।

সম্প্রতি ফুলতলি ও ভাল্লুক খাইয়া ও জারুলিয়া ছড়ি সীমান্তে ১১ বিজিবির অভিযানে অনেকটা নিয়ন্ত্রণে আসলেও নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর বাজার, চাকঢালা বাজার, ঘুমধুম বাজার,তুমব্রু বাজার ও লেবুছড়ি বাজার থেকে সরাসরি মিয়ানমারে মালামাল পাচার হচ্ছে রাত-দিন। যাতে জড়িত অন্তত: ১০ হাজার চোরাকারাবারী।

আবার কিছু লোকাল মানুষের সাথে রোহিঙ্গা ক্যাম্পের কিছু রোহিঙ্গা দেশীয় পণ্য মিয়ানমারের পাচারের সাথে জড়িত থাকার বিষয়টিও উঠে এসেছে ।

স্থানীয় সচেতন মহল সম্প্রতি বিজিবি কঠোর নজরদারি চলমান অভিযানকে ধন্যবাদ জানান। এবং এধরনের অভিযান চলমান রাখতে আহ্বান জানান।

 বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল এস কে এম কফিল উদ্দিন কায়েস সাংবাদিকদের জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য, বিভিন্ন পণ্য ও বার্মিজ গরু জব্দে এ অভিযান অব্যহত আছে এবং থাকবে।

সীমান্তে থেমে নেই বিজিবির কঠোর অভিযান,গরুসহ ১১ লক্ষ টাকার পণ্য জব্দে চোরাচালানিরা আতংকে।

আরো পড়ুন→মাদকপাচার ও বাল্য বিবাহ প্রতিরোধ করার আহ্বান জানান-চট্টগ্রাম বিভাগীয় উপ-মহাপরিচালক,আনসার

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!