নিজস্ব প্রতিবেদক
১৫ মার্চ ২০২৫, ১০:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৩৯৫ জন

রোয়াংছড়িতে শীলাওয়াইংসা মহাথের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে মানুষের ঢল

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা ২নং তারাছা ইউনিয়নে বৌদ্ধ সম্প্রদায়ের ফাক্ষ্যংগ্রী পাড়া বৌদ্ধ বিহারাধ্যক্ষ বর্ষীয়ান বৌদ্ধ ধর্মগুরু প্রয়াত ভদন্ত শীলা ওয়াইং সা মহাথের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের মানুষের ঢল। দুইদিন ব্যাপী উদযাপনের পর অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে।

গত শুক্রবার (১৪ মার্চ) বিকালে রোয়াংছড়ি উপজেলার ফাক্ষ্যংগ্রী পাড়া বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকা ও অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন কমিটির আয়োজনে বৌদ্ধ বিহার প্রাঙ্গণে মারমা সম্প্রদায়ের বিভিন্ন পাড়ার তরুণ-তরুণীদের ঐতিহ্যবাহী সইং নৃত্যর মাধ্যমে শুরু করা হয়।

শনিবার (১৫ মার্চ) এই অন্ত্যষ্টিক্রিয়া অনুষ্ঠানে পার্বত্য ভিক্ষু পরিষদের সভাপতি ও রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত পঞঞানন্দ মহাথের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহ সভাপতি ঞানা মহাথের, পার্বত্য ভিক্ষু পরিষদের মহাসচিব ভদন্ত তেজপ্রিয় মহাথের, অর্থ সম্পাদক ভদন্ত ইন্দাচারা মহাথের, জামছড়ি বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত কুশলা মহাথের, বান্দরবান মহ রাজগুরু বৌদ্ধ বিহারে অধ্যক্ষ সুওয়াইনা লঙ্কারা মহাথেরসহ বিভিন্ন বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ অনুত্তর পূণ্যক্ষেত্র ভিক্ষু সংঘরা। এছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৌদ্ধ ধর্ম কল্যাণ ট্রাস্টের বান্দরবান ট্রাস্টি মংহ্লাচিং। অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন কমিটির সভাপতি ও কারবারী (পাড়া প্রধান) পুলুমং মার্মা মংক্যসিং সহ ফাক্ষ্যংগ্রী পাড়া বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকারা। মারমা সম্প্রদায়ের বিভিন্ন পাড়ার থেকে অংশগ্রহণকারী সইং নৃত্য ১০ থেকে ১৫টি তরুণ-তরুণীদের দলের নৃত্য তালে তালে আতশবাজি ফুটানো মাধ্যমে শনিবার বিকালে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন করেন।

আরো পড়ুন→দুর্গম পাহাড়ের বম জনগোষ্ঠী পেলো সেনাবাহিনীর মানবিক সহায়তা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকরিয়ায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিজিবির মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা স্বরাষ্ট্রমন্ত্রীর

রুমার দুর্গম এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

আলীকদমে ত্রাণ নিতে আসা ১ হাজার পরিবারকে পরিবহন সুবিধাও দিলো খুইল্যা মিয়া ফাউন্ডেশন

শনিবার খুলছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট, নিম্নাঞ্চলে সতর্কতা জারি

বিনামূল্য চক্ষু শিবির থেকে বাছাইকৃত ১০০ রোগীকে ২০ জুলাই পাঠানো হবে চট্টগ্রামে

রাঙামাটিতে ‘জুলাই শহীদ দিবস’ অনুষ্ঠানে এমপি দীপেন দেওয়ান

নাইক্ষ্যংছড়িতে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আলীকদমে বন্যা দুর্গতদের পাশে দক্ষিণ কোরিয়া প্রবাসী শুভল মনি তঞ্চঙ্গ্যা

আলীকদমের ইউপি চেয়ারম্যানসহ ৪ জনপ্রতিনিধি বরখাস্ত

পাহাড়ি জনগোষ্ঠীর শিক্ষা ও জীবনমান উন্নয়নে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ

১০

বন্যাকবলিত তারাছা ইউপির তালুকদার পাড়ায় এখনো পৌঁছায়নি সরকারি কোনো সহায়তা

১১

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের খাদ্য সহায়তা পেল রুমা উপজেলা

১২

ছবিতে দেখুন বান্দরবানের বন্যা পরবর্তী পরিস্থিতি

১৩

বান্দরবানে মাত্র ৫’শত টাকার জন্য খুন হলেন এক ব্যক্তি

১৪

২০ লাখ ইয়াবাসহ ঘুমধুম সীমান্ত থেকে এক মাদক কারবারি আটক

১৫

নাইক্ষ্যংছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহয়তা দিলো জামায়াত ইসলামী

১৬

থানচিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বিজিবি

১৭

প্রবীণ ব্যক্তিত্ব মংসিংগ্য মারমার প্রয়াণে আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং-এর গভীর শোক

১৮

বান্দরবানে বন্যার্ত ২০ পরিবারের পাশে দাঁড়াল স্বেচ্ছাসেবী সংগঠন অরন্য দৃষ্টি

১৯

বান্দরবানে বন্যাকবলিত ১৪৫ পরিবার-কে ত্রাণ দিলো মেজর (অব.) ওয়াং টিং

২০
error: Content is protected !!