
সৌভাগ্যের রাতের ফারসি ‘শব’ শব্দের অর্থ রাত, আর ‘বরাত’ অর্থ সৌভাগ্য। আরবিতে বলা হয় ‘লাইলাতুল বরাত’।
বাংলাদেশে আজ রাতটিই পবিত্র শবে বরাত। হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সৌভাগ্যের রাত হিসেবে পরিচিত। এই রাতে বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন মহান আল্লাহ তাআলা।
মহিমান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমাপ্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে পরম করুণাময় মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, পবিত্র কোরআন তিলাওয়াত ও জিকির মোনাজাত করেন।
বাড়িতে বাড়িতে হালুয়া–রুটিসহ উপাদেয় খাবার তৈরি করা হয় পবিত্র শবে বরাতকে কেন্দ্র করে এবং তা আত্মীয়স্বজন, প্রতিবেশী ও গরিব-দুঃখীর মধ্যে বিতরণ করা হয়। সন্ধ্যার পর অনেকে কবরস্থানে যান এবং আপনজনদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।
মুসলমানদের কাছে মাহে রমজানের আগমনী বার্তাও নিয়ে আসে পবিত্র শবে বরাত। শাবান মাসের পরে আসে পবিত্র রমজান মাস। তাই শবে বরাত থেকেই কার্যত পবিত্র রমজানের প্রস্তুতি শুরু হয়ে যায়।
আরো পড়ুন→বান্দরবানে অপারেশন ডেভিল হান্টে সেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার
No tags found for this post.
মন্তব্য করুন