1. soccergames24@gmail.com : babul khan : babul khan
  2. paharkantho2024@gmail.com : Sm Nasim : Sm Nasim
  3. 1234567889@gmail.com : Khaled Mahabub Khan Arafat : Khaled Mahabub Khan Arafat
  4. shebabslinfg@gmail.com : Babul Khan : Babul Khan
  5. mhkbkhan@gmail.com : Mahabub Hassan Khan : Mahabub Hassan Khan
বেশিরভাগ দেশেই এখনও করোনা সংক্রমণ উর্ধ্বমুখী : বিশ্ব স্বাস্থ্য সংস্থা - paharkantho
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
ঘুষ দাবির অভিযোগে অভিযুক্ত এডিসি–কে বান্দরবানে বদলি নাইক্ষ্যংছড়িতে জলাবদ্ধতা নিরসনে খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি সাচিং প্রু জেরী বান্দরবান জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা, আহ্বায়ক জিকু সদস্য সচিব শহিদ এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর, ৮০ শতাংশই নারী কাপ্তাই হ্রদের পানি কমায় জলবিদ্যুৎ কেন্দ্রের ৪ ইউনিট বন্ধ দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ বান্দরবানে, নাম ঘোষণা আগামী মাসে ঘুষের চাকায় ঘুরছে বান্দরবান সদর রেঞ্জের কার্যক্রম, নেপথ্যে রেঞ্জার সাইফুল বান্দরবানের নতুন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস পাহাড় কণ্ঠে সংবাদ প্রকাশের পর সীমিত পরিসরে জ্বালানি তেল সরবরাহ করছে পাহাড়ীকা ফিলিং স্টেশন বান্দরবানে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত
বিজ্ঞপ্তি
paharkantho.com আপনাকে স্বাগতম 🤗...

বেশিরভাগ দেশেই এখনও করোনা সংক্রমণ উর্ধ্বমুখী : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

পাহাড় কণ্ঠ ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩০ জুন, ২০২০

করোনা মহামারি অবসান এখনও বহু দূরের পথ বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস আধানম গেব্রিয়াসাস।

সোমাবর ব্রিফিংয়ে তিনি বলেন, কিছু কিছু দেশে করোনা মহামারি নিয়ন্ত্রণে আসলেও বেশিরভাগ দেশেই এখনও করোনা সংক্রমণ উর্ধ্বমুখী।

তিনি জানান, মাত্র ছয় মাসে বিশ্বে করোনায় সংক্রমণের সংখ্যা এক কোটি ছাড়িয়েছে। এবং মৃতের সংখ্যা পাঁচ লাখেরও বেশি। বেশিরভাগ মানুষ ঝুঁকিতে থাকায় ভাইরাস সংক্রমণ এখনও আরো বড় পরিসরে ছড়িয়ে যাওয়ার আশঙ্কা আছে বলেও জানান গেব্রিয়াসাস।

এদিকে বিশ্বে করোনায় একদিনে শনাক্ত হয়েছে এক লাখ ৬০ হাজারেরও বেশি মানুষ। ২৪ ঘণ্টায় মারা গেছে ৩ হাজার ৪শ’১৫ জন।

সংক্রমণের ও মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের আক্রান্তের সংখ্যা ২৬ লাখ ৮১ হাজার ছাড়িয়েছে। দেশটিতে মোট মৃতের সংখ্যা এক লাখ ২৮ হাজার ছাড়িয়েছে।

তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে মৃতের সংখ্যা ৫৮ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছে ১৩ লাখ ৭০ হাজারের বেশি মানুষ।

এদিকে চীনে নতুন করে ছড়াচ্ছে করোনা ভাইরাস। ফলে রাজধানী বেইজিংয়ের পার্শ্ববর্তী হেবেই প্রদেশের এনশিন কিউন্টিতে নতুন করে চার লাখ মানুষকে লকডাউন করা হয়েছে। সোমবার চীনে নতুন করে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

ভারতে একদিনে মারা গেছে ৪শ’১৭জন। মোট মৃতের সংখ্যা প্রায় ১৭ হাজার। নতুন ১৮ হাজার ৩শ’৩৯জনসহ মোট আক্রান্ত ৫ লাখ ৬৭ হাজারের বেশি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD
jp-354c8c03daee477a362a