নিজস্ব প্রতিবেদক
১৯ জানুয়ারি ২০২৫, ১১:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৪৭৭ জন

নাইক্ষ্যংছড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিন উদযাপন

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ জানুয়ারি) বিকাল ৪ টায় উপজেলা শিক্ষক সমিতির হলরুমে উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক শাহাদাৎ হোসাইনের সঞ্চালনায় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মামুনুর রশিদের সভাপতিত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম শুভ জন্মদিন উদযাপন উপলক্ষে আলোচনাসভা ও মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আরিফুল আলম, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আলাউদ্দিন, জয়নাল ও সদর ইউনিয়ন ছাত্রদলের রাইহান, আব্দুর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তব্যে বক্তৃতারা বলেন শহিদ জিয়াউর রহমানের জন্মের মাধ্যমে বাঙালি জাতি এক সূর্য সন্তানকে পায়। তিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তার শাসন আমলে তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। ১৯৮১ সালের ৩০ মে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে শহীদ হন সাবেক এই রাষ্ট্রপতি কর্মজীবনের অধিকারী শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের গণমানুষের কাছে মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা ও বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা হিসেবে সমাদৃত। একজন সৈনিক হিসেবে কর্মজীবন শুরু করলেও জিয়াউর রহমানের জীবনের বৈশিষ্ট্য হচ্ছে দেশের সংকটে তিনি বারবার ত্রাণকর্তা হিসেবে অবতীর্ণ হয়েছেন এবং দেশকে সে সংকট থেকে মুক্ত করেছেন। তিনি অস্ত্র হাতে স্বাধীনতা যুদ্ধ করেছেন। যুদ্ধ শেষে আবার পেশাদার সৈনিক জীবনে ফিরে গেছেন। জিয়াউর রহমান সময়ের প্রয়োজনেই প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। তার গড়া সেই রাজনৈতিক দল তার সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং জ্যেষ্ঠপুত্র তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে নানা চড়াই-উৎরাই পেরিয়ে আজ দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল হিসেবে স্বীকৃত।

দেশ ও জাতির কল্যাণে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

আরো পড়ুন→বান্দরবানে জুম্ম ছাত্র-জনতার প্রতিবাদ সভা ও স্মারকলিপি

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লামায় গণধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার–৩

লামায় নতুন ইউনিয়ন গঠনের লক্ষ্যে গণশুনানি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক

Betssonbet — guía completa

নাইক্ষ্যংছড়িতে শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

নাইক্ষ্যংছড়িতে মতবিনিময় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Casino Spinbetter — complete guide

প্রকাশিত সংবাদের জন্য দুঃখ প্রকাশ

Chainluck casino login — complete guide

প্রকৌশলী নন, তবুও প্রকল্পের পিডি নজরুল ইসলাম: আইএমইডি প্রতিবেদনে বেরিয়ে এলো একাধিক অনিয়ম

১০

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

১১

মাদক মামলার আসামিদের জামিন নিয়ে এমপি দীপেন দেওয়ানের কঠোর বার্তা

১২

রোয়াংছড়ির কৃতিসন্তান মাওসেতুং আজ জেলা পরিষদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন

১৩

ছাত্রদল, পরে বিএনপি থেকে বান্দরবান জেলা পরিষদ সদস্য জসিম উদ্দীন তুষার

১৪

নাইক্ষ্যংছড়িতে ২১৫ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছ পুলিশ

১৫

সাবেক জেলা পরিষদ সদস্য থেকে আবারও পরিষদে লুসাই মং

১৬

দেশের প্রকৃত মালিক জনগণ, সরকার জনগণের সেবক: প্রতিমন্ত্রী মীর হেলাল

১৭

সদর উপজেলা বিএনপি নেতা চনু মং এখন বান্দরবান জেলা পরিষদের সদস্য

১৮

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেল সাইফুলের, দুই পা বিচ্ছিন্ন

১৯

রাঙ্গামাটি গোল্ড কাপ ফাইনালে লড়াই হবে চন্দ্রঘোনা বনাম রিজার্ভ বাজার

২০
error: Content is protected !!