নিজস্ব প্রতিবেদক
২৭ জুন ২০২০, ১০:৫১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৫৯৯ জন

ইউরোপে লকডাউন শিথিলে বাড়ছে করোনা সংক্রমণ

Copy Link

করোনা মহামারিতে কয়েক মাসের লকডাউন থেকে মুক্তি পেয়ে অনেকটা বাঁধনহারা ইউরোপবাসী। বিধিনিষেধ শিথিল করায় পার্টি থেকে শুরু করে আনন্দ ভ্রমণ কিছুই বাদ পড়ছে না। মানা হচ্ছে না সামাজিক দূরত্বও। ফলে নতুন করে বাড়ছে সংক্রমণ। ফের বিধিনিষেধ আরোপের চিন্তা করছে বিভিন্ন দেশের সরকার।

লকডাউন শিথিলের সুযোগে গেল কয়েকদিন যুক্তরাজ্যের বিভিন্ন সমুদ্র সৈকতে ছুটে যান হাজারো মানুষ। চলতি সপ্তাহে যুক্তরাজ্যে প্রায় সবকটি সৈকতেই ছিল উপচেপড়া ভিড়। করোনা মহামারিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে উৎসবে মেতে উঠেন তারা।

বড় পার্কগুলোতেও শত শত মানুষের উপস্থিতি। চলছে পার্টি। এছাড়া ৩০ বছর পর লিভারপুলের ইপিএল শিরোপা জয়ের উচ্ছ্বাস দেখে বোঝার উপায় নেই বিশ্বব্যাপি চলছে করোনা মহামারি।

৪ঠা জুলাই থেকে হোটেল মোটেলগুলো খুলে দেয়ার ঘোষণার সঙ্গে সঙ্গে যুক্তরাজ্যের বিভিন্ন টুরিজ্যম প্যাকেজ বিক্রি হয়ে গেছে। কর্তৃপক্ষ বলছে, গত বছর থেকে হোটেল বুকিং হয়েছে সাড়ে সাতশ শতাংশ বেশি।

একই দৃশ্য বেলজিয়ামের সমুদ্র সৈকতেও। এদিকে নতুন করে সংক্রমণ বাড়ায় ইতালির দক্ষিণাঞ্চলে সেনা মোতায়েন করেছে কর্তৃপক্ষ। সংক্রমণ ঠেকাতে পর্তুগাল নতুন করে ১লা জুলাই থেকে কয়েকটি এলাকায় নিষেধাজ্ঞা জারি করেছে। করোনা ভয়াবহতা এখনও কাটেনি বলে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিসজনসন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে, লকডাউন শিথিলের পর ইউরোপে গত দুই সপ্তাহে ৩০টি দেশে বেড়েছে সংক্রমণ। গত এক সপ্তাহে জার্মানিতে ৩৭ আর ফ্রান্সে ১২ শতাংশ সংক্রমণ বেড়েছে। এখন পর্যন্ত ইউরোপে প্রায় ২৪ লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১ লাখ ৯০ হাজারেরও বেশি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তির কেতন: বেলুস্তানের ডাক

জামছড়ির প্রবীণ ব্যক্তি রেদাকসে মারমার মৃত্যুতে কে এস মং-এর গভীর শোক

হিল সার্ভিস রাঙ্গামাটির সপ্তম বর্ষপূর্তি উদযাপন ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে বহুমুখী দুর্যোগ ব্যবস্থাপনা ও আগাম প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রুমায় জেলা প্রশাসনের অক্সিজেন সিলিন্ডার ও চিকিৎসা সামগ্রী বিতরণ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাঙচুর হওয়া ভাস্কর্য পরিদর্শনে নাগরিক সমাজ

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ২ কোটি ৭০ লাখ টাকার বার্মিজ ইয়াবা উদ্ধার

বান্দরবানে অ্যাপেক্স ক্লাব অব নীলাচলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় রাঙ্গামাটিতে ১১ দলীয় ঐক্যজোটের মিছিল ও সমাবেশ

লামার ফাইতংয়ে ভূমি জালিয়াতির অভিযোগ

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদের প্রতি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের শ্রদ্ধাঞ্জলি

১১

নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালিত

১২

লামায় সংস্কারের চার মাসের মাথায় আবারও সেতু ধস

১৩

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন এমপি দীপেন দেওয়ান

১৪

রামুর কচ্ছপিয়ায় ১১ বিজিবির অভিযানে ইয়াবা ও মদ উদ্ধার আটক–১

১৫

হিমালয়ের চূড়ায় লাল-সবুজের পতাকা ওড়ানোর লক্ষ্যে রাঙামাটির বীর কুমার তঞ্চঙ্গ্যার

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ করতে হবে: ইউএনও নাইক্ষ্যংছড়ি

১৭

বান্দরবানে বিনামূল্যে চক্ষু সেবার ফলোআপ ক্যাম্প অনুষ্ঠিত

১৮

বান্দরবানে অনলাইন জুয়া ও অপকর্মে জড়িত ছেলেকে ত্যাজ্যপুত্র করলেন বাবা

১৯

বান্দরবানসহ দেশজুড়ে চলছে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপনের প্রস্তুতি

২০
error: Content is protected !!