নিজস্ব প্রতিবেদক
২৩ নভেম্বর ২০২৪, ৯:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১৭৯ জন

নানা আয়োজনে রাঙামাটিতে সংবর্ধনা দেওয়া হয়েছে সাফ জয়ী তিন পাহাড়ি কন্যাকে

Copy Link

ডেস্ক নিউজঃ শনিবার (২৩ নভেম্বর) দুপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে রাঙামাটি মারি স্টেডিয়াম সংবর্ধনা দেয়া হয় সাফ জয়ী বাংলদেশে নারী ফুটবল দলের তিন পাহাড়ি কন্যা রূপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা কে।

রাঙামাটি জেলা প্রশাসনের এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনে সার্বিক সহযোগিতা করে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও রাঙামাটি রিজিয়ন।

এই তিন খেলোয়াড়ের পড়ালেখা ও ফুটবল খেলা শুরু যেই বিদ্যালয় থেকে সেই ঘাগড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে ফুলে সজ্জিত খোলা ট্রাকে করে বিশাল গাড়ি বহর সহ নিয়ে আশা হয় শীতল পাহাড়ের রাঙ্গাপথ ধরে রাঙামাটির রাঙ্গামাটি।

এই তিন খেলোয়াড়ের মধ্যে এবারের সাফ আসরের সেরা ফুটবলার ঋতুপর্ণা চাকমার বাড়ি কাউখালি উপজেলায়, নানিয়ারচরে বাড়ি সেরা গোলরক্ষক রুপনা চাকমার। অন্যদিকে মনিকা চাকমার বাড়ি পার্বত্য আরেক জেলা খাগড়াছড়ির লক্ষিছড়িতে। কিন্তু তাদের তিনজনেরই লেখাপড়া ও খেলাধুলা ঘাগড়া উচ্চবিদ্যালয়ে। আর ঘাগড়া উচ্চ বিদ্যালয়কে সরকারীকরণের দাবি এই তিন খেলোয়াড়ের।

গাড়িবহর ঘাগড়া থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে রাঙামাটির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মারি স্টেডিয়ামে পৌঁছালে এই তিন খেলোয়াড় ও তাদের কোচদের উষ্ণ অভ্যর্থনা জানান রাঙ্গামাটিবাসী। সেখানে বিভিন্ন সরকারি, সামাজিক, ক্রীড়া ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করেন তাদের। এ সময় তাদের কোচ ও সহযোগী ৭ জনকেও সংবর্ধনা দেওয়া হয়। সম্মাননা স্মারক বাদেও প্রত্যেক খেলোয়াড় কে ৩ লাখ ৫০ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। একইসঙ্গে সংবর্ধনা দেওয়া হয় ফিফা নারী রেফারি জয়া চাকমাকেও।

ক্রীড়া সংগঠকরা জানান,এদের অর্জন শুধু রাঙামাটি নয় দেশের অর্জন। তাই আগামীতেও এ অর্জন ধারাবাহিকভাবে চলমান রাখার চেষ্টা থাকবে তেমনটাই প্রত্যাশা করছি আমরা।

অনুষ্ঠানে উপস্থিত সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শওকত ওসমান বলেন, ফুটবলাররা দেশের এবং রাঙামাটির গর্ব, রাঙ্গামাটিতে সকলে মিলেমিশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখলে আরও তরুণ খেলোয়াড় উঠে আসবে।

আরো উপস্থিত রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান জানান, এবং যথাযথ কর্তৃপক্ষকেও জানানোর মাধ্যমে ফুটবলারদের সব সমস্যার সমাধানে প্রশাসন কাজ করবে।

উক্ত অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন>>>১৫ বছর পর বান্দরবানে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!