babul khan
২৩ নভেম্বর ২০২৪, ৪:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬৭৮ জন

১৫ বছর পর বান্দরবানে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবানে  দীর্ঘ ১৫ বছর পর শহরের  কোল ঘেঁষে বয়ে চলা সাঙ্গু নদীতে অনুষ্ঠিত হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা।

শনিবার (২৩ নভেম্বর) সকালে সাঙ্গু নদীতে সম্মিলিত ক্রীড়া পরিষদের উদ্যোগে প্রাচীনতম এই খেলার আয়োজন করা হয়।

শহরের উজানী পাড়া সাঙ্গু নদীর ঘাট থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায়,জেলা শহরের বিভিন্ন পাড়া থেকে দলবেঁধে অংশ নেন যুবক যুবতীরা। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকা থেকে ১৮টি দল অংশ গ্রহন করে। এরমধ্যে রয়েছে ৭ টি মহিলা দল। প্রতিটি নৌকায় ৮ জন সদস্য  মাঝি বৈঠার তালে গান গেয়ে বেয়ে যায় তাদের নৌকা। সম্মিলিত ক্রীড়া পরিষদের উদ্যোগে উৎসব মূখর এ আয়োজন দেখতে সকাল থেকে সাঙ্গু নদীর পাড়ে ভিড় করে হাজারো মানুষ। এসময় প্রতিযোগিতাকে ঘিরে সাঙ্গু নদীর তীরে অনুষ্টানস্থলে  আয়োজন করা হয় বান্দরবানে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের সাংস্কৃতিক অনুষ্ঠান।নৌকা বাইচ প্রতিযোগিতাকে ঘিরে সাঙ্গু নদীর তীরে  পাহাড়ী বাঙালির  অংশগ্রহণে এক মিলন মেলায় পরিণত হয়। নেচে গেয়ে এই নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেন সকলেই। দীর্ঘ দিন পর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নিতে পেরে খুশি প্রতিযোগীরা।শুধু নৌকা বাইচ নয়,সম্মিলিত ক্রীড়া পরিষদের উদ্যোগে আয়োজিত সাপ্তাহব্যাপী এই অনুষ্ঠানে রয়েছে তৈলাক্ত বাঁশ আরোহন,টেবিল টেনিস,ব্যাটমিন্টন, ক্রিকেট,ফুটবল,কাবাডি,বলি খেলাসহ স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামী ৩০ নভেম্বর পুরষ্কার বিতরণের মধ্যদিয়ে শেষ সাপ্তাহব্যাপী এই মেলা।

নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা বলেন, আমাদের এলাকায় দীর্ঘদিন পর এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তাই আমরা দল বেঁধে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য এসেছি। অংশগ্রহণ করতে পেরে আমাদের অনেক ভালো লেগেছে, আমরা খুবই খুশী। আমরা চাই এ ধরনের প্রতিযোগিতা প্রতি বছর যেন আয়োজন করা হয়।

দর্শনার্থীরা বলেন,আমাদের গ্রাম বাংলার এ খেলার প্রতিযোগিতা অনেকটা হারিয়ে যাওয়ার পথে। সাঙ্গু নদীতে এ ধরনের প্রতিযোগিতা দেখা হয়নি। এ প্রথম দেখলাম, সবাই মিলে অনেক আনন্দ করছি। গ্রাম বাংলা ঐতিহ্যবাহী খেলাধুলা ও প্রতিযোগিতা তুলে ধরার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আমরা চাই ঐতিহ্য রক্ষার্থে এ ধরনের প্রতিযোগিতা রীতিমত করা হোক।

এদিকে যুব সমাজকে ক্রীড়া মুখী ও মাদক থেকে দূরে রাখতে এই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন বলে জানান আয়োজক কমিটি,আয়োজক কমিটির নিনিপ্রু বলেন,আমাদের যুবক সমাজকে মাদক ও খারাপ কাজ থেকে বিরত রাখতে ক্রীড়ার কোন বিকল্প নেই। অনেকেই জানে না নৌকা বাইচ কি, তাই পুরানো ঐতিহ্য ধরে রাখতে ক্রীড়াঙ্গনকে জাগ্রত করতে আমাদের ব্যতিক্রমী এই আয়োজন। আগামীতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নৌকা বাইচ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় বান্দরবান সেনা জোন কমান্ডার মাহমুদুল হাসান,পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার জেলা পরিষদের সদস্য এ্যাডভোকট আবুল কালাম,এ্যাডভোকেট উবাথোয়াই মারমা নাছির উদ্দিনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন >>>নাইক্ষ্যংছড়িতে ভ্রাম্যমাণ অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় চালকদের জরিমানা

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের জটিল আবর্ত

আবারও কমলো সোনার দাম: ভরিপ্রতি কমলো ২২১৫ টাকা

৫৭ হাজার ছাড়াল বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা, ফিরতি ফ্লাইট শুরু ৩০ মে

আলীকদমে নববধূর রহস্যজনক মৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশা

যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনার শীর্ষে যারা!

রুমা প্রেস ক্লাবে স্বেচ্ছাচারিতা ও বৈষম্যের অভিযোগে একসাথে তিন সদস্যের পদত্যাগ

ঘুষ দাবির অভিযোগে অভিযুক্ত এডিসির বান্দরবানে বদলির আদেশ প্রত্যাহার

বান্দরবানে পিআইবির মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণ সম্পন্ন

অপ্রকাশিত উপাখ্যান

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে মাদক চালান জব্দ, আটক–২

১০

বিদ্যালয়ের শিক্ষকদের বেতন জোগান দিতে প্রধান শিক্ষক নিজেই বোট চালক

১১

নাইক্ষ্যংছড়িতে পুলিশের বিশেষ অভিযানে একনলা বন্দুক উদ্ধার

১২

তরুণ প্রজন্মের জ্ঞানচর্চা ও সচেতনতার এক নতুন দিগন্ত ‘পার্বত্য জ্ঞান অন্বেষণ পাঠাগার’

১৩

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটিতে আলোচনায় এগিয়ে কাউন্সিলর আনোয়ার

১৪

বাংলাদেশের ক্ষমতার রাজনীতি: গণতান্ত্রিক অধিকার ও দলীয়করণের বেড়াজাল

১৫

আন্তর্জাতিক নার্সিং দিবসে রাঙ্গামাটিতে শোভাযাত্রা ও আলোচনা সভা

১৬

এমপি মাধবী মারমার সাথে তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরামের সৌজন্য সাক্ষাৎ

১৭

পাহাড় কণ্ঠ ডটকম-এর উপদেষ্টা হলেন আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং

১৮

ফ্যাসিবাদী আমলে গণমাধ্যম গুলো চলে গেছে মাফিয়াদের দখলে–ফারুক ওয়াসিফ

১৯

পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে নাইক্ষ্যংছড়িতে ফারিয়ার মানববন্ধন

২০