Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ২০২৫ সালে ৭৬ দিন করার প্রস্তাব

ডেস্ক নিউজ
আপডেট : November 18, 2024
Link Copied!

ডেস্ক নিউজঃ নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের আগামী বছরের (২০২৫ সালের) বার্ষিক ছুটির প্রস্তাবিত তালিকা তৈরি করা হয়েছে। তালিকায় মোট ৭৬ দিন ছুটি রাখা হয়েছে। প্রস্তাবিত তালিকাটি অনুমোদনের পর শিক্ষা মন্ত্রণালয় থেকে দ্রুত প্রজ্ঞাপন আকারে জারি করা হবে।

মোট ৭৬ দিন ছুটির মধ্যে ২ মার্চ থেকে রমজান ধরে ঈদুল ফিতর,জুমাতুল বিদা,স্বাধীনতা দিবসসহ কয়েকটি ছুটি মিলিয়ে টানা ২৮ দিন স্কুল বন্ধ থাকবে। দীর্ঘ ছুটির পর ৮ এপ্রিল পুনরায় ক্লাস শুরু হবে।

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি থাকবে টানা ১৫ দিন। এ ছুটি ১ জুন থেকে ১৯ জুন পর্যন্ত চলবে। এর মধ্যে সাপ্তাহিক (শুক্র-শনি) ছুটি আছে চার দিন।

দুর্গাপূজায় এবার ৮ দিন ছুটি রাখা হয়েছে। এর মধ্যে লক্ষ্মী পূজা, প্রবারণা পূর্ণিমা, ফাতেহা-ই-ইয়াজ দহমসহ বেশ কয়েকটি ছুটি আছে।

এ ছাড়া এবারও প্রতিষ্ঠানের প্রধানের হাতে সংরক্ষিত তিনদিন ছুটি রাখা হয়েছে। এর বাইরে বিভিন্ন জাতীয়, আন্তর্জাতিক দিবস ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে নিয়ম মেনে ছুটি থাকবে।

এর আগে, গত ২২ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তালিকা অনুযায়ী, আগামী বছর পবিত্র ঈদুল ফিতরে একদিন সাপ্তাহিক ছুটিসহ পাঁচদিন ছুটি, ঈদুল আজহায় ছয়দিন, একদিন সাপ্তাহিক ছুটিসহ ও শারদীয় দুর্গাপূজায় দুইদিন ছুটি রাখা হয়েছে।

সবমিলিয়ে আগামী বছর সাধারণ ছুটি ১২ দিন ও নির্বাহী আদেশের ছুটি থাকবে ১৪ দিন। তবে সাধারণ ছুটির মধ্যে পাঁচ দিন এবং নির্বাহী আদেশের ছুটির মধ্যে চার দিনই সাপ্তাহিক ছুটি থাকবে।