নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর ২০২৪, ১২:১১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৮৪ জন

নির্বাচন সংস্কার কমিশনের পক্ষ থেকে আ.লীগসহ ২৬ দলের মতামত না চাওয়ার ব্যাখ্যা

Copy Link

ডেস্ক নিউজঃ শনিবার (১৬ নভেম্বর) আগারগাঁওস্থ নির্বাচন কমিশন ভবনের সভাকক্ষে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রসির (আরএফইডি) সদস্য সাংবাদিকদের সঙ্গে সংস্কার কমিশন আয়োজিত এক মতবিনিময় সভায় নির্বাচন ব্যবস্থা সংস্কারের ক্ষেত্রে আওয়ামী লীগসহ ২৬টি দলের মতামত না চাওয়ার ব্যাখ্যা দিয়েছেন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার।

 শুধুমাত্র ২২টি দলের মতামত নেয়ার বিষয়টি সরকারের নির্দেশনার সঙ্গে সম্পর্কিত এবং এ নিয়ে আরও বিস্তারিত তথ্য পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে জানান সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার।

 ৪৮টি দল থাকা সত্ত্বেও, মাত্র ২২টি দল দলের কাছে প্রস্তাব চাচ্ছেন নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য এটা কি বৈষম্য হলো না? এমন প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার বলেন, আপনারা সরকারকে জিজ্ঞেস করেন, এটা নিয়ে আমরা অন্যদিন সংবাদ সম্মেলন করব। আমরা অনেকের কাছে মতামত নিচ্ছি। আমরা সরকারের অভিপ্রায়, সরকারকে জিজ্ঞেস করেন। আমরা চেষ্টা করছি, সব দলমতের ঊর্ধ্বে থেকে একটা সুপারিশ যেন করতে পারি।

কমিশনের ওপর যদি সরকারের সিদ্ধান্ত চাপিয়ে দেয়া হয় তাহলে কেমন সংস্কার পাব এমন আরেকটি প্রশ্নের জবাবে , ড. বদিউল আলম মজুমদার বলেন কমিশনগুলো সরকার গঠন করেছে এবং একটা কার্যপরিধি নির্ধারণ করে দেয়া হয়েছে। প্রজ্ঞাপন জারি করে আমাদের করণীয় নির্ধারণ করে দেয়া হয়েছে।

সেখানে তিনি আরও বলেন, সরকারের অভিপ্রায় অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে। আমরা সংশ্লিষ্ট সব ব্যক্তির মতামত নেয়ার চেষ্টা করছি। আমাদের কোনো নিজস্ব এজেন্ডা নেইনি প্রত্যেকে চাইলে মতামত দিতে পারবে। আমরা কোনো বিশেষ দলের বা বিশেষ গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণের জন্য একত্রিত হয়নি।

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান আরও বলেন, আমরা কোন প্রেক্ষাপটে এখানে এসেছি, হাজারের মতো প্রাণহানির ঘটনা ঘটেছে। ২০-৩০ হাজার এর চেয়ে অধিক ব্যক্তি আহত হয়েছে। তাদের রক্তের ওপর দাঁড়িয়ে আমরা কর্মকাণ্ড পরিচালনা করছি। আমরা যেন তাদের রক্তের প্রতি বিশ্বাসঘাতকতা না করি। আমরা তাদের রক্তের ঋণ শোধ করার জন্য বদ্ধপরিকর। আমাদের কোনো রাজনৈতিক এজেন্ডা নেই।

উক্ত মতবিনিময় সভায় রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রসির (আরএফইডি) সভাপতি একরামুল হক সায়েমসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্য সাংবাদিক এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ক কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!