নিজস্ব প্রতিবেদক
৭ এপ্রিল ২০২৪, ৭:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৬০ জন

বিভিন্ন বাহিনী সম্মিলিতভাবে কম্বিং অপারেশন শুরু করেছে-সেনাবাহিনী প্রধান

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবানের রুমা ও থানচি উপজেলার পাহাড়ি সশস্ত্র সংগঠন কেএনএফ এর হামলায় ব্যাংক লুট,নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যের অস্ত্র লুট এবং ব্যাংক ম্যানেজার অপহরণের পরবর্তীতে এই সংগঠনটির সাথে সকল শান্তি আলোচনা বন্ধ সহ অপতৎপরতা কার্যক্রম নির্মুলে কঠোর অভিযান পরিচালনার ঘোষণা আসে আইনশৃঙ্খলা বাহিনীসহ সামরিক বাহিনীর পক্ষ হতে।ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনা প্রধানকে অভিযান পরিচালনার বিষয়ে সুনির্দিষ্ট ভাবে নির্দেশ প্রদানের বিষয়ে জানিয়েছেন সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

রবিবার (৭ এপ্রিল) সকাল ১১ টায় বান্দরবান আসেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ,এসবিপি(বার),ওএসপি,এনডিইউ,পিএসপি, পিএইচডি।এসময় সেনা সদরদপ্তরের উর্ধতন সেনা কর্মকর্তা সহ বান্দরবান রিজিয়নের বিভিন্ন বিভাগের উর্ধতন সেনা কর্মকর্তা উপস্থিত ছিলেন।সেনা জোনে,সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তাদের সাথে একটি জরুরি বৈঠকের,পর চলমান পরিস্থিতিতে পরবর্তী পদক্ষেপের সার্বিক বিষয়ে নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন।

এসময় তিনি বলেন,প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনা অনুযায়ী  বর্তমান পরিস্থিতিতে সেনা সদর দপ্তর থেকে যা যা করনিয় সে বিষয়ে বান্দরবানের উর্ধতন সেনা কর্মকর্তাদের সাথে সমন্বয় করার জন্য আমি এসেছি।
এখানের কমান্ডাররা কি করবেন,সে বিষয়েও তাদের সাথে সেনা সদর দপ্তরের সাথে সমন্বয় হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর তরফ থেকে আমরা বিজিবি,র‍্যাব,পুলিশ, আনসার বিডিপির সাথে সহযোগিতার বিষয়েও সমন্বয় হয়েছে,এছাড়া আমাদের পক্ষ থেকে প্রশাসনের বেসামরিক প্রশাসনের সাথে আমরা সমন্বয় করে কাজ করছি। বর্তমানে অপারেশন চলছে এটা সম্মিলিতভাবে  চলছে,অভিযানের সফলতার জন্য নিরাপত্তার প্রয়োজনে সকল বিষয়ে আমরা প্রকাশ না করলেও যে টুকু জনসাধারণের জানার প্রয়োজন আমরা তা গণমাধ্যমের কাছে প্রকাশ করবো।
এসময় তিনি বলেন সংগঠনটির সাথে স্থানীয় প্রশাসনের শান্তি আলোচনা চলছিলো,আলোচনা চলাকালে তাদের বিরুদ্ধে আমরা কোন অভিযান করিনি,তারা দুইবার শান্তি আলোচনায় বসেছে,তৃতীয়বারো বসার কথা বলেছে,তাদের স্টার সানডে তে আমাদের সেনাবাহিনীর পক্ষ হতেও বিভিন্ন  গীর্জায় উৎসবে উপহার দেওয়া  হয়েছে, আমরা তাদের বিশ্বাস করেছি,তাদের ভিতরের ষড়যন্ত্র আমরা বুঝতে পারিনি।আমার কাছে প্রধানমন্ত্রীর পরিস্কার নির্দেশনা, তিনি বলেছেন বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য,জনগনের শান্তির জন্য যা করা দরকার  তাই করতে, এবং আমরা সফল হবো বলে আমি মনে করি।
তিনি বলেন যৌথঅভিযান শুরু  হয়েছে, ইতিমধ্যে গতকাল আইনশৃঙ্খলা বাহিনী কিছু সন্ত্রাসী কে আটক করেছে,অস্ত্র উদ্ধার হয়েছে,এটা চলমান প্রক্রিয়া।এ ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে সেনাবাহিনী সক্ষম,ইনশাআল্লাহ জনগণের মাঝে শান্তি ফিরে আসবে,জনগণ দেখবে কোন সন্ত্রাসীদের জায়গা বাংলাদেশের মাটিতে নেই।
প্রসঙ্গত পাহাড়ে কেএনএফ এর অপতৎপরতা বন্ধের লক্ষ্যে ২০২৩ সালের ১৮ই জুন জেলা পরিষদ চেয়ারম্যানের উদ্যোগে গঠিত হয় শান্তি প্রতিষ্ঠা কমিটি এরই প্রেক্ষিতে গত বছরের ৫ই নভেম্বর বান্দরবানের রুমায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টে (কেএনএফ) এর সঙ্গে শান্তি প্রতিষ্ঠা কমিটির প্রথম মুখোমুখি বৈঠক অনুষ্ঠিত হয় এবং চলতি বছরের ৫ই মার্চ দ্বিতীয়বারের মতো শান্তি প্রতিষ্ঠা কমিটির সাথে সমঝোতা বৈঠকে বসে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ।
তবে শান্তিআলোচনা,সমঝোতা হওয়ার পরেও পাহাড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে নিজেদের বিরত না রেখে একের পর এক হামলা,চাঁদাবাজি,গুম,খুনের মতো ঘটনা ঘটিয়েছে এই সংগঠনটি।
Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!