থানচি প্রতিনিধি
২৫ মে ২০২৬, ৮:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৩৯ জন

থানচিতে শিশু ধর্ষণের প্রতিবাদ, ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ‌

Copy Link

থানচি প্রতিনিধিঃ বান্দরবানের থানচি উপজেলার ৫ বছর বয়সী এনা ত্রিপুরা শিশুকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় অভিযুক্ত বিজয় বড়ুয়ার সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান বক্তারা।

সোমবার (২৫ মে) বিকাল ৪:৩০ টায় উপজেলার যুব ও ছাত্র সমাজ উদ্যোগে থানচি মুক্তমঞ্চ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদর বাজার প্রদক্ষিণ শেষে সাঙ্গু সেতু ত্রিমুখী প্রাঙ্গণে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে বিভিন্ন বয়সী নারী-পুরুষ, শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণ অংশগ্রহণ করেন। এসময় অংশগ্রহণকারীরা “শিশু ধর্ষকের ফাঁসি চাই”, “ধর্ষকের বিচার নিশ্চিত করতে হবে”, “পাহাড়ে ও সমতলের নারী ও শিশু নির্যাতন বন্ধ কর”সহ বিভিন্ন স্লোগান দে

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, একটি নিষ্পাপ শিশুর উপর এমন নৃশংস ঘটনা পুরো সমাজকে স্তম্ভিত করেছে। শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িত বিজয় বড়ুয়াকে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে সমাজে এ ধরনের অপরাধ বাড়ছে। তাই দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অভিযুক্ত বিজয় বড়ুয়ার ফাঁসি কার্যকর করার দাবি জানান তারা।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, পাহাড়ে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, আইনের কঠোর প্রয়োগ এবং অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন, তিন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাগ্য চন্দ্র ত্রিপুরা। সমাবেশে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বকুলি মারমা, তরুণ সমাজ সেবক নুমংপ্রু মারমা, রেমাক্রি জুনিয়র স্কুলে প্রধান শিক্ষক বেনেডিক্ট ত্রিপুরা, যুব নেতা সিংওয়াইমং মারমা ও রেইংহাই ম্রো প্রমুখ।

আরো পড়ুন→অনুসন্ধানী সাংবাদিকতার আপোসহীন কণ্ঠস্বর হায়দার আলী

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!