Mahabub Hassan Khan
৫ আগস্ট ২০১৮, ৭:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৪৭৫ জন

চট্টগ্রামে আন্দোলন স্থগিত করে ক্লাসে ফেরার ঘোষণা শিক্ষার্থীদের

Copy Link

রোববার বিকেলে জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের সঙ্গে তার সম্মেলন কক্ষে বৈঠক -সমকাল

দাবি বাস্তবায়নের আশ্বাসে আন্দোলন স্থগিত করে ক্লাসে ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছে চট্টগ্রামে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

রোববার বিকেলে জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের সঙ্গে তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এ ঘোষণা দেন তারা। বৈঠকে জেলা প্রশাসক তাদের দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে এমন ঘোষণা দেন শিক্ষার্থীরা। সোমবার থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যাবে বলে জেলা প্রশাসককে আশ্বস্ত করেন। আন্দোলন স্থগিত করে ক্লাসে ফেরার বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন।

তিনি সমকালকে বলেন, ‘আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেছি। বৈঠকে তাদের উত্থাপিত ৯ দফা দাবির সঙ্গে শিক্ষার্থীরা চট্টগ্রামের জন্য কিছু দাবি উপস্থাপন করেন। এসব দাবিগুলো চট্টগ্রাম সিটি করপোরেশন, নগর ট্রাফিক পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগের সাথে সমন্বয় করে পূরণের আশ্বাস দিলে তারা আন্দোলন থেকে সরে আসার ঘোষণা দেয়। সোমবার থেকে তারা পুনরায় ক্লাসে ফিরে যাবে।’

গত রোববার ঢাকায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার পর নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আস্থার সংকটে চাপ বাড়ছে ইসলামী ব্যাংকে

২২০ ডিজিটের টোকেনে গ্রাহক ভোগান্তি:বিভ্রান্তি এড়াতে জেনে নিন আসল কারণ ও সমাধানের নিয়ম

ঢাকা সিলেট মহাসড়কে বাস উল্টে ৪ যাত্রী নিহত

বান্দরবানে বেপরোয়া পর্যটকদের দাপটে বাড়ছে দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত স্থানীয়রা

নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইয়াবাসহ বৃদ্ধা নারী আটক

শিক্ষকের উদ্যোগে দুর্গম সীমান্ত এলাকায় ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগে উদ্বেগ

নাইক্ষ্যংছড়ি বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

বান্দরবানে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৮ বসতঘর, রক্ষা পায়নি কোনো মালামাল

নাইক্ষ্যংছড়িতে আশ্রিত ঘরে আগুন দিয়ে জমি দখলের পাঁয়তারা

১০

রুমায় জেলা পরিষদের সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ

১১

বান্দরবানের বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ফুটবলার নজরুল ইসলাম বাদশার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং-এর গভীর শোক

১২

পাহাড়ের বুক জুড়ে কুয়াশার ছায়া

১৩

পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান

১৪

ফের বাড়ল জ্বালানি তেলের দাম, বাড়ছে জীবনযাত্রার ব্যয়

১৫

রাঙ্গামাটিতে পর্যটকবাহী নৌকা ডুবে নিখোঁজ–১

১৬

বান্দরবানে নির্বাকসহ ৭ ব্যান্ডের পরিবেশনায় জমজমাট ‘ব্যান্ড উৎসব ২০২৬’

১৭

বিলীন সবুজ,রক্তাক্ত বুক

১৮

আজন্ম পাপের উপাখ্যান

১৯

রাঙ্গামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে সাফল্য অর্জন, ডিবি টিমকে অর্থ পুরস্কার প্রদান

২০
error: Content is protected !!