নিজস্ব প্রতিবেদক
৫ মার্চ ২০২৪, ৬:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৩৭ জন

কমিটির সাথে কেএনএফের দ্বিতীয় বৈঠক

Copy Link

রুমা,প্রতিনিধিঃ পাহাড়ী বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর সাথে সংঘাত নিরসনে গঠিত বান্দরবানের শান্তি প্রতিষ্ঠা কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) সকাল এগারোটায় বান্দরবানের রুমা উপজেলা সদরের বেথেল পাড়ার কমিউনিটি সেন্টারে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বান্দরবান শান্তি প্রতিষ্ঠা কমিটির পক্ষে চেয়ারম্যান ক্য শৈ হ্লার নেতৃত্বে ১৩ সদস্য এবং কেএনএফ এর পক্ষে ৮ সদস্য অংশ নেন এবং নেতৃত্ব দিচ্ছেন সংগঠনটির সাধারন সম্পাদক লালজংময় বম ওরফে ব্রিগেডিয়ার মইয়া। বৈঠকে জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর উধ্বর্তন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বৈঠককে ঘিরে বেথেল পাড়া সহ আশপাশের এলাকায় নেয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ বিজিবিসহ মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীর বিপুল সদস্য। দু’পক্ষের মধ্যে এর আগে একাধিকবার ভিডিও কনফারেন্সে বৈঠকের পর গত ৫ নভেম্বর প্রথম বৈঠক হলেও দীর্ঘ ৪ মাস পর দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হলো।

শেষ খবর পাওয়া পর্যন্ত উভয় পক্ষের মধ্যে আলোচনা চলছে। তবে বৈঠক শেষে সাংবাদিকদের প্রেসব্রিফিং দেওয়া হবে বলে জানিয়েছেন শান্তি প্রতিষ্ঠা কমিটির মুখপাত্র।

বৈঠকে শান্তি প্রতিষ্ঠা কমিটির চেয়ারম্যান ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, শান্তি কমিটির মূখপাত্র কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মঞ্জুরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম, কেএনএফ এর পক্ষে কেএনএফ’র রিপ্রেজেন্টেটিভ ফর পীস ডায়ালগের সেন্ট্রাল কমিটি ও টিম লিডার লালজংময়, সাংগঠনিক সম্পাদক লালসাংলম প্রেসিডেন্টের উপদেষ্টা লালএংলিয়ানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২১ সালে বান্দরবান রাঙ্গামাটির অতি দুর্গম সীমান্ত এলাকায় একটি পাড়ায় হামলার মধ্য দিয়ে সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ আত্মপ্রকাশ করে। পরে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কিয়ার সদস্যদের প্রশিক্ষন দেয়ার অভিযোগ উঠলে নিরাপত্তা বাহিনী কেএনএফের বিরুদ্ধে অভিযান শুরু করে। এতে ৫ জন সেনাসদস্য সহ ২৭ জন নিহত হয় এবং আটক করা হয় কেএনএফের ১৭ সদস্যকে। এর পরপরই চলমান সংঘাত নিরসনে এবং পাহাড়ের এই বিচ্ছিন্নতাবাদী সংগঠন এর বিপথগামী সদস্যদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা মার্মা এর নেতৃত্বে বিভিন্ন সম্প্রদায়ের নেতৃবৃন্দদের নিয়ে ২০২৩ সালের জুন মাসে ১৮ সদস্য বিশিষ্ট শান্তি প্রতিষ্ঠা কমিটি গঠন করা হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!