Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আন্তর্জাতিক
  8. আলীকদম
  9. ইতিহাস ও গল্প
  10. উৎসব

নাইক্ষ্যংছড়িতে জাতীয় ভোটার দিবস পালন

Link Copied!

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি: “সঠিক তথ্য ভোটার হবো” স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। যোগ্যজনে” এই প্রতিপাদ্যেকে নাইক্ষ্যংছড়ি উপজেলাতে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে।

শনিবার (২ মার্চ) সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়া।পরে উপজেলা পরিষদ চত্বরে র‍্যলী ও উপজেলা নির্বাহী অফিসারের অফিস রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাচন অফিসার আরমান ভুইঞা, নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন,নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাঈনুদ্দিন খালেদ,পুলিশ অফিসার সাইফুল ইসলাম,নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল, প্রেসক্লাবের সদস্য সানজিদা আক্তার রুনা সহ অনেকই।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং জনপ্রতিনিধি। উক্ত র‍্যালীটি নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।