Mahabub Hassan Khan
২৯ মে ২০২০, ৫:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৫৭০ জন

বান্দরবান কেন্দ্রীয় রাজগুরু বৌদ্ধ বিহারের ১১ সদস্য বিশিষ্ট  পরিচালনা কমিটি ঘোষনা

বান্দরবান রাজ গুরু বৌদ্ধ বিহার খিয়ংওয়াক্যং (কেন্দ্রীয় বৌদ্ধ বিহার) রাজকুমার মংঙোয়ে প্রু কে আহবায়ক ও  পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং কে সদস্য সচিব করে নবীন প্রবীণের  সমন্বয়ে  অন্তবর্তীকালীন এই নতুন পরিচালনা কমিটির নাম ঘোষনা করা হয়।

বান্দরবান বোমাং সার্কেল চীফ রাজা উ চ প্রু এর অফিসিয়াল প্যাডে (২৮ মে) স্বাক্ষরিত এক বিবৃতিতে ১১ সদস্য বিশিষ্ট এই আহবায়ক কমিটির নাম ঘোষনা করা হয়।

পরিচালনা কমিটিতে প্রধান দায়ক হিসেবে রয়েছেন বান্দরবানের বোমাং রাজা বোমাং সার্কেল বোমাগ্রী উঃ উ চ প্রু। কমিটির সিনিয়র সদস্য হিসেবে আছেন রাজকুমার সাশৈ প্রু হেডম্যান(পুরাতন রাজবাড়ি) রাজকুমার নুমং প্রু((পুরাতন রাজবাড়ি) সদস্য হিসেবে রয়েছেন উম্যা মং(মধ্যম পাড়া) রাজকুমার শৈনু প্রু রুমু(পুরাতন রাজবাড়ি) প্রশাসনিক কর্মকর্তা উ চিংমং(বান্দরবান জেলা পরিষদ) মং মং সিং( মধ্যম পাড়া)কো কো ওয়াই(উজানী পাড়া) ক্যসিং মং(মধ্যম পাড়া) ও ক্য শৈ চিং, (উজানি পাড়া)। বিবৃতিতে আরো বলা হয়, উল্লেখিত আহবায়ক কমিটি আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে, রাজগুরু বিহার পরিচালনার নীতিমালা প্রণয়ন করবে এবং পূর্ণাঙ্গ কমিটি গঠন না হওয়া পর্যন্ত বিহারের সার্বিক কর্মকান্ড পরিচালনা করবে।

প্রসঙ্গ,রাজগুরু বৌদ্ধ বিহার (কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের) প্রয়াত বিহারাধ্যক্ষ উ চ হ্লা ভান্তে পরলোকগমন করলে বিহার অধ্যক্ষের পদ শূন্য হয়। ২৮ মে বৃহস্পতিবার  পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা, বোমাং রাজা উ চ প্রু সহ মার্মা সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও বৌদ্ধ ধর্মের দায়ক দায়িকাদের উপস্থিতিতে অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে শূন্য হওয়া পদে নতুন বিহার অধ্যক্ষ পদায়ন করা হয়। বিহারে নতুন বিহারাধ্যক্ষের অভিষেক অনুষ্ঠানের  পরই এই ১১ সদস্য বিশিষ্ট বিহারের নতুন পরিচালনা কমিটি ঘোষনা করা হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে কোটি টাকার ইয়াবা জব্দ

থানচিতে চাইল্ড জার্নালিস্ট গ্রুপের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বান্দরবানে চাঁদাবাজি অভিযোগে ছাত্রলীগ নেতা হাসান–কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

নিজের খোঁজে………

টিকে থাকার নামই বিশ্বাস

দেশব্যাপী মাজারে হামলার ঘটনার পরিতবাদে রাঙামাটিতে মানবন্ধন

নাইক্ষ্যংছড়িতে চোরাচালান দমনে সম্মিলিত উদ্যোগের তাগিদ’ নবাগত ইউএনও’র

কে এস মং-এর উদ্যোগে চট্টগ্রামে চিকিৎসা পেয়ে চোখ ভালো হলো ৭ রোগীর

এহসান মাহমুদ –এর ”আদিবাসী প্রেমিকার মুখ” কব্যগ্রন্তের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত

ডেপুটি স্পিকারের বক্তব্যের প্রতিবাদে পিসিসিপির ক্ষোভ ও নিন্দা

১০

প্রয়াত শন সূচী চাকমার সাপ্তাহিক ক্রিয়া অনুষ্ঠানে আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং

১১

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নেতৃত্বে আলোচনার কেন্দ্রে সজল-জ্যাকি

১২

বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি কে এস মং-এর গভীর সমবেদনা

১৩

হাটহাজারীতে দৈনিক সাঙ্গুর সাংবাদিক জাহাঙ্গীরের ওপর হামলা

১৪

বান্দরবানে ভোররাতে আগুনে পুড়ে ছাই দোকান ও বসতঘর

১৫

আরণ্যক এর আত্মকথা

১৬

লোগো উন্মোচনের মধ্য দিয়ে শুরু ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের কাউন্টডাউন

১৭

অনলাইন বাস টার্মিনাল ও সিএনজি চালকদের ডাটাবেস উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী

১৮

রাঙ্গামাটিতে চাকমা কিশোরী ধর্ষণের ঘটনায় ঢাকায় পিসিপির বিক্ষোভ

১৯

জীবনের জটিল আবর্ত

২০
error: Content is protected !!