babul khan
২৪ এপ্রিল ২০২০, ৭:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৫৭৬ জন

পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে, শনিবার থেকে রোজা শুরু

Copy Link

দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে।  শুক্রবার (২৪শে এপ্রিল) সন্ধ্যায় দেশের নেত্রকোনা, জামালপুর ও সিলেটে রমজান মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে, শনিবার থেকে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান শুরু হবে। শুক্রবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল ইসলাম শনিবার থেকে রোজা শুরুর ঘোষণা দেন।

রমজানের চাঁদ দেখা যাওয়ায় আগামী ২০শে মে বুধবার পবিত্র লাইলাতুল কদর পালিত হবে বলেও জানান ধর্ম মন্ত্রণালয়ের সচিব।

এদিকে, চাঁদ দেখা যাওয়ায় শুক্রবার এশার নামাজের পর আদায় করা হবে তারাবি নামাজ। তবে, করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় এবার তারাবি নামাজে বিধি নিষেধ আরোপ করেছে ধর্ম মন্ত্রণালয়। মুসল্লিদের এবার নিজ নিজ বাসায় তারাবি নামাজ আদায়ের আহ্বান জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

গতকাল বৃহস্পতিবার (২৩শে এপ্রিল) ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, তারাবি আদায় হওয়া প্রতিটি মসজিদে দুইজন হাফেজসহ মোট ১২ জন নিয়মিত তারাবি নামাজে অংশ নিতে পারবেন। এ সময়, বাইরের কোনো মুসল্লি তারাবি জামাতে অংশ নিতে পারবেন না বলেও জানানো হয়।

এর আগে, গতকাল বৃহস্পতিবার সৌদি আরবে রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে শুক্রবার প্রথম রোজা পালিত হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে খাল খনন পরিদর্শনে সহকারী সচিব

অধ্যাপক এম. জহির আহমেদের ১৭তম মৃত্যুবার্ষিকীতে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি

বান্দরবানে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুয়াকাটায় রাখাইনদের ভূমি সংকট: নাগরিক প্রতিনিধি দলের সরেজমিন পরিদর্শন

কাঠ পাচারকারী চক্রের আস্তানা পলি রেঞ্জ, মাসোহারায় ‘ম্যানেজ’ রেঞ্জার

পাহাড়ের বাতিঘর:কে এস মং

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে বান্দরবানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

নাইক্ষ্যংছড়িতে কৌশলে ইয়াবা পাচারকালে যুবক আটক

কাপ্তাই হ্রদে গোসলে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু

নাইক্ষ্যংছড়িতে খাল খনন কর্মসূচির উদ্বোধন, জলাবদ্ধতা নিরসন-কৃষিতে নতুন সম্ভাবনা

১০

বান্দরবান সদরের বিশিষ্ট সমাজসেবক ও মসজিদ কমিটির সাবেক সভাপতি জলিল সওদাগর আর নেই

১১

রুমায় গুলিবিদ্ধ অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, আটক–১৩

১২

আস্থার সংকটে চাপ বাড়ছে ইসলামী ব্যাংকে

১৩

২২০ ডিজিটের টোকেনে গ্রাহক ভোগান্তি:বিভ্রান্তি এড়াতে জেনে নিন আসল কারণ ও সমাধানের নিয়ম

১৪

ঢাকা সিলেট মহাসড়কে বাস উল্টে ৪ যাত্রী নিহত

১৫

বান্দরবানে বেপরোয়া পর্যটকদের দাপটে বাড়ছে দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত স্থানীয়রা

১৬

নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইয়াবাসহ বৃদ্ধা নারী আটক

১৭

শিক্ষকের উদ্যোগে দুর্গম সীমান্ত এলাকায় ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ 

১৮

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগে উদ্বেগ

১৯

নাইক্ষ্যংছড়ি বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

২০
error: Content is protected !!