Mahabub Hassan Khan
২৩ এপ্রিল ২০২০, ১১:১১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৪৯১ জন

চিকিৎসা সেবাই চরম ভোগান্তিতে রোগীরা

Copy Link

সারাদেশে চিকিৎসা সেবাই চরম ভোগান্তিতে পড়েছে করোনা আক্রান্ত ও সাধারণ রোগীরা। অব্যবস্থাপনা আর চিকিৎসকদের অনীহার মধ্যেই দেড় মাস ধরে চলছে রোগীদের এই ভোগান্তি।

অভিযোগ আসছে চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীদের ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা যে সব সরঞ্জাম দেওয়া হয়েছে সেগুলোর যেমন ঘাটতি রয়েছে তেমনই মানসম্মত নয়। ফলে চিকিৎসা দিতে গিয়ে ঝুঁকিতে পড়তে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের । এ অবস্থায় চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন না হলে ভয়াবহ সংকটের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

অভিযোগ নয়, চোখে মুখে ক্ষোভ আর হতাশা নিয়েই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং সুপারভাইজার, গায়ত্রী দেবী কুন্ডু; করোনা পজেটিভ হয়ে ভর্তি হতে এসেছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে।

জীবনের নিরাপত্তা না থাকায় রোগীদের সেবা দিতে পিছপা’ বেশির ভাগ চিকিৎসক-স্বাস্থ্যকর্মী। রাজধানীর আরেকটি হাসপাতালে কোভিড-১৯ পজেটিভ রোগীদের সেবা দিচ্ছেন এমন একজন চিকিৎসক জানালেন অপ্রতুল সুরক্ষা সামগ্রীর কথা।

তিনি বলেন, আমাদের ডিসপোজাল পিপিই দেয়া হয়েছে। আমাদের বলা হয় এটি ধুয়ে ধুয়ে ব্যবহার করতে। কিন্তু ধুলেই কি এটি শতভাগ সুরক্ষিত থাকবে।

রোগীদের স্বজনরা জানান, রোগীরা পড়ে থাকলেও ডাক্তার নেই। একটি টেস্ট করানোর জন্যও কাউকে পাওয়া যাচ্ছে না। কোন ডাক্তার বা নার্স নাই। আমাদের রোগীরা কেউ কোন ঔষুধ পাচ্ছে না।

এসবই জানান দিচ্ছে, আক্রান্তদের চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হওয়ার কথা।

২২শে এপ্রিল পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা পৌণে চার হাজার ছুঁই ছুঁই করছে। এরমধ্যে বাড়ি থেকেই চিকিৎসা নিচ্ছেন আড়াই হাজারেরও বেশি। আর নয়’শজনের মতো চিকিৎসা নিচ্ছেন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, কুয়েত মৈত্রী, রিজেন্ট, মহানগর জেনারেল, সংক্রামক ব্যাধি হাসপাতালসহ দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে।

স্বাস্থ্য অধিদপ্তরের সহকারি পরিচালক আয়েশা আক্তার বলেন, করোনায় আক্রান্ত ৬০ ভাগ রোগীই কিন্তু বাসায় চিকিৎসা নিচ্ছেন। কারো যদি করোনার উপসর্গ থাকে তাহলে তারা বাড়িতে থেকেই আমাদের নজরদারির মাধ্যেমেই সুস্থ হতে পারবেন।

কেউবা সঠিক চিকিৎসা না পাওয়ায় রোগ নির্ণয়ের আগেই ঢুলে পড়ছেন মৃত্যুর কোলে। শুধু তাই নয়, অব্যবস্থাপনার কারণেও পড়তে হচ্ছে ভোগান্তিতে।

বিশেষজ্ঞরা বলছেন প্রস্তুতির যথেষ্ট সময় পাওয়ার পরও এতটা খারাপ পরিস্থিতি দুর্ভাগ্যজনক। স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন বলেন, ডাক্তারদের যথাযথ পিপিই সরবরাহ করা এবং করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় ডাক্তারদের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে আরও সচেতন হওয়া উচিত। তিনি মনে করেন, সমন্বয়ের পাশাপাশি তদারকি জরুরি।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আস্থার সংকটে চাপ বাড়ছে ইসলামী ব্যাংকে

২২০ ডিজিটের টোকেনে গ্রাহক ভোগান্তি:বিভ্রান্তি এড়াতে জেনে নিন আসল কারণ ও সমাধানের নিয়ম

ঢাকা সিলেট মহাসড়কে বাস উল্টে ৪ যাত্রী নিহত

বান্দরবানে বেপরোয়া পর্যটকদের দাপটে বাড়ছে দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত স্থানীয়রা

নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইয়াবাসহ বৃদ্ধা নারী আটক

শিক্ষকের উদ্যোগে দুর্গম সীমান্ত এলাকায় ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগে উদ্বেগ

নাইক্ষ্যংছড়ি বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

বান্দরবানে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৮ বসতঘর, রক্ষা পায়নি কোনো মালামাল

নাইক্ষ্যংছড়িতে আশ্রিত ঘরে আগুন দিয়ে জমি দখলের পাঁয়তারা

১০

রুমায় জেলা পরিষদের সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ

১১

বান্দরবানের বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ফুটবলার নজরুল ইসলাম বাদশার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং-এর গভীর শোক

১২

পাহাড়ের বুক জুড়ে কুয়াশার ছায়া

১৩

পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান

১৪

ফের বাড়ল জ্বালানি তেলের দাম, বাড়ছে জীবনযাত্রার ব্যয়

১৫

রাঙ্গামাটিতে পর্যটকবাহী নৌকা ডুবে নিখোঁজ–১

১৬

বান্দরবানে নির্বাকসহ ৭ ব্যান্ডের পরিবেশনায় জমজমাট ‘ব্যান্ড উৎসব ২০২৬’

১৭

বিলীন সবুজ,রক্তাক্ত বুক

১৮

আজন্ম পাপের উপাখ্যান

১৯

রাঙ্গামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে সাফল্য অর্জন, ডিবি টিমকে অর্থ পুরস্কার প্রদান

২০
error: Content is protected !!