নিজস্ব প্রতিবেদক
২ জানুয়ারি ২০২০, ২:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০৪ জন

এখন থেকে মোবাইলে কথা বলতে পারবেন স্বজনদের সাথে

Copy Link

এখন থেকে মোবাইলে কথা বলতে পারবেন কারাবন্দীরা। স্বজনদের সঙ্গে কথা বলার এমন সুযোগটি করে দিচ্ছে সরকার। এ লক্ষ্যে দেশের সব কারাগারে তৈরি করা হবে স্বজন লিংক।

জানা গেছে, কারাবন্দীরা এর মাধ্যমে তাদের আত্মীয় স্বজনের সঙ্গে ৫ থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত কথা বলতে পারবেন। তবে বন্দীদের সব কথোপকথন নজরদারি ও রেকর্ডের আওতায় থাকবে।

এদিকে প্রযুক্তির উৎকর্ষতায় বিশ্বের অনেক দেশের কারাগারে বন্দীদের ফোন ব্যবহারের ব্যবস্থা আগে থেকেই রয়েছে। তবে বাংলাদেশে এটাই প্রথম উদ্যোগ।

প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী কার্যালয়ের এক্সেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের সার্ভিস ইনোভেশন ফান্ডের মাধ্যমে টাঙ্গাইল জেলা কারাগারে ২০১৮ সালের ২৮ মার্চ পরীক্ষামূলক এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর পরিপ্রেক্ষিতে দেশের সব কারাগারে ‘স্বজন লিংক স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় এমন উদ্যোগ নেয়া হয়েছে।

জানা গেছে, প্রকল্পের মোট ব্যয় হবে প্রায় ৪৯ কোটি ৯৭ লাখ ৬৫ হাজার টাকা। এর আওতায় কারাগারে মোবাইল বুথ স্থাপন বা স্বজন লিংক স্থাপন করা হবে। প্রকল্পটি চলতি সময় থেকে ২০২২ সালের জুন মেয়াদে বাস্তবায়ন করা হবে।

প্রকল্পের আওতায় ৬৮টি কারাগারে ৯৯টি ভবনে সর্বমোট ৩৬৫টি বুথ হবে। এরই মধ্যে অনুমোদিত কয়েকটি প্রকল্পের আওতায় বিদ্যমান কারাগারগুলোর মধ্যে অনেকগুলো সম্প্রসারণ করা হচ্ছে। এ কারণে বন্দির সংখ্যা বিবেচনায় নিয়ে প্রস্তাবিত বুথের সংখ্যা পুনঃনির্ধারণ করা হবে। এছাড়াও ৬৮টি কারাগারের মধ্যে নতুন ৬৭টি কারাগারে এবং টাঙ্গাইল কারাগারের জন্য প্রয়োজনে নারী বন্দীদের জন্য আলাদা বুথের ব্যবস্থা করা হবে।

সহকারী কারা মহাপরিদর্শক (প্রশাসন) মো. ওবায়দুর রহমান জানান, কারাগারে স্বজন লিংক স্থাপন করার পরিপ্রেক্ষিতে প্রকল্প হাতে নেয়া হচ্ছে। এতে বন্দীরা স্বজনের সঙ্গে কথা বলতে পারবেন। কথা বলার সময় আমাদের লোকজন সঙ্গে থাকবেন। কী ধরনের কথা বলছেন তা নজরদারি করা হবে। সর্বোচ্চ ৫ থেকে ১০ মিনিট পর্যন্ত কথা বলতে পারবেন বন্দীরা।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!