1. soccergames24@gmail.com : babul khan : babul khan
  2. paharkantho2024@gmail.com : Sm Nasim : Sm Nasim
  3. 1234567889@gmail.com : Khaled Mahabub Khan Arafat : Khaled Mahabub Khan Arafat
  4. shebabslinfg@gmail.com : Babul Khan : Babul Khan
  5. mhkbkhan@gmail.com : Mahabub Hassan Khan : Mahabub Hassan Khan
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ - paharkantho
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবিতে নাইক্ষ্যংছড়িতে র‌্যালি–সমাবেশ থানচিতে নতুন বাস টার্মিনাল চালু যাত্রীসেবার নতুন সম্ভাবনা বাস্তবায়নের দাবি নিয়ে বান্দরবানে পার্বত্য চুক্তির ২৮তম বর্ষপূর্তি পালন রুমায় সহকারী শিক্ষা অফিসারের দুই পদ শূন্য: তদারকি–শৃঙ্খলায় স্থবিরতা রুমায় দুলাচান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক অনুপস্থিত, পাঠদানে অনিয়মের অভিযোগ রেইচা আর্মি চেকপোস্টে সেনাবাহিনী কর্তৃক ৬ রোহিঙ্গা আটক থানচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপি’র র‍্যালি ও আলোচনা সভা বান্দরবানের থানচিতে জাতীয় সমবায় দিবস পালিত বান্দরবানে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন থানচিতে বিশ্ব খাদ্য দিবসে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা
বিজ্ঞপ্তি
paharkantho.com আপনাকে স্বাগতম 🤗...

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

মোঃ রনি হাওলাদার, ববি ক্যাম্পাস প্রতিনিধি
  • প্রকাশিতঃ সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় এককভাবে পাশের হার ২৮.১১%। তবে আলাদা করে ‘ক’ ২৬.৭৯%, ‘খ’ ইউনিটে ২৪.৬৯% এবং ‘গ’ ইউনিটে ৪২.২১% পাশ করেছে। ব্যবসায় অনুষদে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী পাশ করেছে।

৩০ ডিসেম্বর সোমবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স রুমে উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন। এ সময় বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার, প্রক্টর, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। এ বছরের ভর্তি পরীক্ষায় ১৪৪০ আসনের বিপরীতে পরীক্ষা দিয়েছেন ১৬,৭৪২ জন যেখানে মোট আবেদন ছিলো ৪৯,৯৫৬ জন। শিক্ষারর্থীদের এত কম উপস্থিতির প্রসঙ্গে উপাচার্য বলেন ‘এবার ভর্তি পরীক্ষা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় শেষে নেওয়ার কারনে এমনটা হয়েছে বলে মনে করেন তিনি।’

এবছর তিন অনুষদেই প্রথম স্থান অধিকার করেছে মেয়েরা এবং তারা সকলেই বরিশাল শিক্ষা বোর্ডের শিক্ষার্থী।  ‘ক’ ইউনিটে ১ম স্থান অধিকারী দেবশ্রী সরকার (১৭১.৬০), ‘খ’ ইউনিটে ১ম স্থান অধিকারী জুয়ারিয়া সাওদা (১৬২.৪০) এবং ‘গ’ ইউনিটে ১ম স্থান অধিকারী রুমি আক্তার (১৭৪.৫)।

উত্তীর্ণ শিক্ষার্থীরা ১ জানুয়ারি থেকে সাবজেক্ট চয়েস দিতে পারবেন। আগামী ১১ জানুয়ারি প্রথম মেধা তালিকার ফল প্রকাশ করা হবে।এবং ৯ ফেব্রুয়ারী ১ম বর্ষের ক্লাস শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিস্তারিত http://admission.eis.bu.ac.bd ফলাফল পাওয়া যাবে।

বান্দরবান পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্ববায়ক জনাব আশরাফুর রহমান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পাহাড় কণ্ঠের পাঠকদের বিপ্লবী শুভেচ্ছা জানিয়েছেন

call now: 01872-699800

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD
jp-354c8c03daee477a362a