নিজস্ব প্রতিবেদক
৬ ডিসেম্বর ২০১৯, ১২:০৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬২৭ জন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মৃত্তিকা দিবস-২০১৯ উপলক্ষে প্রদর্শনীর আয়োজন

Copy Link

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) পালিত হয়েছে ‘বিশ্ব মৃত্তিকা দিবস-২০১৯’ । মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগ কর্তৃক আয়োজিত দিবসটি উপলক্ষে ‘মাটি এবং পরিবেশ সংরক্ষণ প্রতিমালেপ’ বিষয়ের ওপর এক প্রদর্শনীর আয়োজন করা হয়।

গতকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন। উদ্বোধন শেষে তিনি শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রজেক্ট প্লান ঘুরে দেখেন এবং এ ধরনের সৃজনশীল কর্মকাণ্ডের প্রশংসা করেন।

উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য ড. ছাদেকুল আরেফিন বলেন, ‘তোমরা এমন পরিকল্পনা গ্রহণ কর, যে পরিকল্পনা বাস্তবায়নে মৃত্তিকার ক্ষয় রোধ করা সম্ভব। কেননা আমরা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে এগিয়ে চলেছি।’

তিনি আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়ন প্রকল্পে যতটা সম্ভব কৃষি জমিকে রক্ষা করে প্রকল্প বাস্তবায়নের ওপর গ্রুরুত্বারোপ করেছেন। তাই আগামীর ভবিষ্যৎ গড়তে এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় মৃত্তিকার ক্ষয়রোধ কল্পে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। এটাই হোক বিশ্ব মৃত্তিকা দিবসের অঙ্গীকার।

উক্ত প্রদর্শনীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান আনজুম আরা রজনী, প্রক্টর ড. সুব্রত কুমার দাসসহ বিভাগের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!