নিজস্ব প্রতিবেদক
১৯ জানুয়ারি ২০২২, ৫:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩২০৩ জন

বান্দরবানের ফুলঝাড়ুর চাহিদা বাড়ছে দেশের অন্নান্য জেলাতে

Copy Link

বান্দরবান সংবাদদাতাঃপাহাড়ের পাশ ঘেষে প্রাকৃতিক ভাবে জন্মনেয় ফুলঝাড়ুর প্রধান কাচাঁমাল “ফুল ঝাড়ু গাছ”।

পার্বত্য বান্দরবানে ফুলঝাড়ু ব্যাবসার একটি প্রাকৃতিক কারখানা।দিনদিন এ জেলার ফুলঝাড়ুর চাহিদা বাড়ছে দেশের অন্যান্ন জেলাতে।

কারণ অন্যান্য ঝাড়ুর চেয়ে এখানের ফুল ঝাড়ুর কাঁচামালের গুনগত মান ভালো ও দেখতে সুন্দর, টিকে বেশিদিন ও দামে কম তাই দেশের অন্যান্ন জেলার পাইকারি ব্যাবসায়িরা এখান থেকেই ফুলঝাঁড়ু সংগ্রহ করে বেশি।

পাহাড়ের এ ফুলঝাড়ু বিক্রি উপর নির্ভর করে পাহাড়ের হাজার খানেক পরীবার, চলে হাজার মানুষের জীবন ও জীবিকার কর্মজগ্য।

বান্দরবান পৌর এলাকার হাফেজগোনা,নতুন বাস টার্মিনালের পাশে বিশাল খোলা মাঠ। সেখানেই জেলার বিভিন্ন উপজেলার স্থানীয় বাজার ও বিভিন্ন পাহাড়ি পল্লী থেকে সংগ্রহ করা ফুলঝাড়ু সারিবদ্ধভাবে শুকানোর প্রকৃয়া করা হচ্ছে। ১০-১৫ দিন শুকানো শেষেই এসব ফুলঝাড়ু পাইকারের মাধ্যমে পৌছে যাবে দেশের বিভিন্ন প্রান্তে।

বান্দরবানের হাফেজ গোনা,নতুন বাস টার্মিনালের পাশেই ফুলঝাড়ুর আড়ৎ,আড়ৎদার মোঃ মাহাবুব,পটুয়াখালী জেলার,কালাইয়া গ্রামের বাসিন্দা,তিনি বান্দরবানে ফুলঝাড়ু ব্যাবসার সাথে জড়িত আছেন ২ যুগেরো বেশি সময় ধরে।

মূলত জোলার বিভিন্ন উপজেলা হতে মাঠ পর্যায়ে ফুলঝাঁড়ু সংগ্রহ করে তা প্রকৃয়াজাত অর্থাৎ শুকানোর পড় তা দেশের বিভিন্ন জেলাতে পাইকারি ব্যাবসায়িদের কাছে পৌছে দেয়ার কাজটি তিনি করে থাকেন।

সম্প্রতি এ পেশার সঙ্গে পাহাড়ি সহ বাঙালি জনগোষ্ঠীর লোকজনও জড়িয়ে পড়েছেন। সময়ের ব্যবধানে পাহাড়ের ফুলঝাড়ুতে সমৃদ্ধ হচ্ছে পাহাড়ের অর্থনীতি। সমতলেরজেলাগুলোতে পাহাড়ের ফুলঝাঁড়ুর কদরও অনেক বেশি বলে জানিয়েছেন বান্দরবানে আসা পাইকারি ব্যাবসায়ীরা।

এক হাত দুই হাত বদলে বান্দরবানের ফুলঝাড়ু রফতানি হচ্ছে রাজধানী ঢাকা সহ নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, টাঙ্গাইলের মতো বড় বড় জেলা সদর ও উপজেলা শহরে।
পাহাড়ের স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বেশিরভাগ জনসাধারণ জুমচাষের ওপর নির্ভরশীল হলেও জুমচাষের ফসল ঘরে তোলার পর পৌষ মাস থেকে ফাল্গুন মাস পর্যন্ত ঝাড়ুফুল বিক্রি করেই তাদের বাড়তি উপার্জনের পথ খুলেছে।

সাধারনত ৭-১০টি ফুলে একটি আঁটি। আর এমন একটি আঁটি পাইকারি বাজারে বিক্রি হয় ১০-১২ টাকায়। এভাবেই ১০০ আঁটি ফুলঝাড়ু বিক্রি হচ্ছে ১০০০ থেকে ১২০০ টাকায়।

আড়ৎদার মোঃ মাহাবুব,তিনি বলেন অনেকেই পাহাড় থেকে সংগ্রহের পর অধিক মুনাফার জন্য তা নিজেরাই খুচরা বাজারে সরাসরি বিক্রির জন্য নিয়ে আসে আবার অনেক আড়ৎদার বা পাইকার তাদের কাছ থেকে অগ্রিম টাকা দিয়ে ফুলঝাঁড়ু কিনে থাকেন ।

সাধারনত একজন মাঠপর্যায়ের সংগ্রাহক এক মৌসুমে পাহাড় থেকে সংগ্রহ করা ফুলঝাড়ু বিক্রি করে আয় করে ৩০ থেকে ৫০ হাজার টাকা। তার মতে পুঁজি দিয়ে কৃষি কাজের চেয়ে বিনা পুঁজিতে বছরে তিন মাস ফুলঝাড়ু সংগ্রহে অধিকতর লাভজনক।তবে আগের চেয়ে এর চাহিদা বৃদ্ধি পাওয়ার কারনে অনেক আড়ৎদার অগ্রীম টাকা দিয়ে থাকে ফুলঝাঁড়ু সংগ্রহের জন্য।

এ ব্যাবসার সাথে জড়িত জেলার ক্ষুদ্র ব্যাবসায়িরা জানান তাদের জন্য সরকারি ভাবে ঋনের ব্যাবস্থা করা গেলে আগামীতে এ ব্যাবসার প্রসারতা আরো বৃদ্ধি পাবে।

জেলার অর্থনিনীতেও অবদান রাখছে এই ফুলঝাঁড়ু,জেলা হতে দেশের বিভিন্ন জেলাতে পাঠানোর জন্য  ফুলঝাঁড়ু প্রতি বুরুমে সরকারি রাজস্ব  জমা দেয়া লাগে ৩৫ পয়সা করে।

এ বিষয়ে জেলা বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন বান্দরবান থেকে এ ঝাড়ু পরিবহন করে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলাতে নেয়া হচ্ছে । আর এই পরিবহনের অনুমতি জন্য সরকারিভাবে আমরা রাজস্ব গ্রহণ করে।

তিনি আরো বলেন, প্রতি ফুলঝাড়ুর ব্রোম প্রতি ৩৫ পয়সা করে রাজস্ব সরকারের ফান্ডে জমা হয়। যার হিসেবে প্রতিটি ট্রাকে আমরা ১০ থেকে ১২ হাজার টাকা পর্যন্ত রাজস্ব সরকারের তহবিলে জমা দিচ্ছি। এতে অর্থনৈতিক ভবেও অবদান রাখছে পাহাড়ের ফুলঝাঁড়ু।সঠিক পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্প আরো সমৃদ্ধ হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাশনাল রোবোটিক্স প্রতিযোগিতায় অংশ নিতে রাবিপ্রবির টিমকে জেলা পরিষদের আর্থিক সহায়তা

১

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের কোষাধ্যক্ষ হলেন সুফল চাকমা

২

কে এস মং-এর উদ্যোগে ষষ্ঠ দফায় বিনামূল্যে ৫০ রোগীর ছানি অপারেশন সম্পন্ন

৩

বান্দরবানের ভাঙামুড়া পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

৪

বন্ধের পথে রাঙামাটি পৌরবাসীর সমস্যা সমাধানের প্ল্যাটফর্ম ‘বিশুদ্ধ বাতাসের শহর’

৫

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এস বাসু

৬

বান্দরবানে ক্রীড়া অফিস পরিদর্শন করলেন জেলা পরিষদের সদস্য কাজী নিরুতাজ বেগম

৭

রুমায় শিক্ষকদের পে-স্কেল ফিক্সেশনে টাকা আদায়ের অভিযোগ হিসাবরক্ষকের বিরুদ্ধে

৮

রুমায় গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনবিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী

৯

বান্দরবান সদরের জামছড়ি পূর্ব তংপ্রু পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

১০

কে এস মং-এর উদ্যোগে আবারো ৫০ রোগীর চক্ষু অপারেশনের জন্য চট্টগ্রামে প্রেরণ

১১

রুমায় হালচাষের পাওয়ার টিলার উল্টে চালক নিহত

১২

সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড পালনের আহ্বান বৌদ্ধ ভিক্ষুসংঘের

১৩

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলচেষ্টায় ৩৪ নাগরিকের প্রতিবাদ

১৪

পিসিসিপির রাঙ্গামাটি জেলা আহব্বায়ক কমিটি গঠন

১৫

স্ত্রীর করা মামলায় বান্দরবান এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক আটক

১৬

বান্দরবানে উৎসবমুখর পরিবেশে অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত

১৭

বান্দরবানে করুনাপুর বনবিহারে ২১তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

১৮

রাষ্ট্রপতির সঙ্গে রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

১৯

রুমায় জমি নিয়ে চলা বিরোধ সামাজিক উদ্যোগে অবসান

২০
error: Content is protected !!