পাহাড়কন্ঠ ডেস্ক
১৫ মে ২০২৬, ১১:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৩১৩ জন

আবারও কমলো সোনার দাম: ভরিপ্রতি কমলো ২২১৫ টাকা

Copy Link

দেশের বাজারে আবারও সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সব থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৫ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। আজ শুক্রবার (১৫ মে) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি বা পাকা সোনার (Raw Gold) দাম কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারের সাথে সঙ্গতি রেখে নতুন করে এই মূল্য সমন্বয় করা হয়েছে। আজ সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সোনার নতুন ও পুরাতন দামের তুলনামূলক চিত্র: সোনার মান (ক্যারেট) নতুন দাম (ভরি) আগের দাম (ভরি) পরিবর্তনের পরিমাণ, ২২ ক্যারেট ১,৪২,৪৯৫ টাকা ১,৪৪,৭১০ টাকা ২,২১৫ টাকা (কম), ২১ ক্যারেট ১,৩১,৪৭২ টাকা ১,৩৩,৫৭২ টাকা ২,১০০ টাকা (কম), ১৮ ক্যারেট ১,১৮,৪০৫ টাকা ১,২০,২১৩ টাকা ১,৮০৮, টাকা (কম), সনাতন পদ্ধতি ৯৭,৬০৫ টাকা ৯৯,০৬৩ টাকা ১,৪৫৮ টাকা (কম),

দ্রষ্টব্য: উপরোক্ত তালিকায় ক্যারেট অনুযায়ী দামের হ্রাস-বৃদ্ধি বাজুসের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী আপডেট করা হয়েছে।

সোনার দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আনেনি বাজুস। ক্যাটাগরি ভেদে রুপার বর্তমান দাম নিচে দেওয়া হলো: ২২ ক্যারেট: ২,১০০ টাকা (ভরি), ২১ ক্যারেট: ২,০০৬ টাকা, ১৮ ক্যারেট: ১,৭১৫ টাকা, সনাতন পদ্ধতি: ১,২৮৩ টাকা।

বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ওঠানামার প্রভাবেই দেশের বাজারে এই সমন্বয়। মধ্যপ্রাচ্যে (ইরান-ইসরাইল) ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে মাঝে স্বর্ণের দাম রেকর্ড পরিমাণ বাড়লেও বর্তমানে বিশ্ববাজারে দাম কিছুটা নিম্নমুখী। এর আগে গত ৭ মে সোনার দাম বাড়িয়েছিল বাজুস, যা মাত্র আট দিনের ব্যবধানে আবার কমানো হলো।

জুয়েলারি ব্যবসায়ীরা মনে করছেন, দাম কমায় সাধারণ ক্রেতাদের মধ্যে স্বর্ণ কেনার আগ্রহ আবারও বাড়বে।

আরো পড়ুন→৫৭ হাজার ছাড়াল বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা, ফিরতি ফ্লাইট শুরু ৩০ মে

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপোষহীন দেশনেত্রী সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন আজ

কাপ্তাই-রাঙ্গামাটি সড়কে বেড়েছে বন্যহাতির আনাগোনা, সতর্ক থাকার আহ্বান

‘আদিবাসী’ পরিচয় নিয়ে দুই মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ২৫ সংগঠনের যৌথ বিবৃতি

এইচএসসির পর দ্বিধাদ্বন্দ্ব: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় নাকি বিদেশে উচ্চশিক্ষা?

লামায় শিশু আরাফাত হত্যার ১১ মাস পর প্রধান আসামি গ্রেফতার

নাইক্ষ্যংছড়িতে তহজিংডং ও হেলেন কেলার ইন্টারন্যাশনালের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বিশ্ব হাতি দিবসে টংকাবতীতে র‌্যালি, আলোচনা সভা ও ক্ষতিগ্রস্তদের সহায়তা

বিজিবির বিশেষ অপারেশনের পাশাপাশি শিক্ষা, জনকল্যাণ ও মানবিক উদ্যোগ

নাইক্ষ্যংছড়িতে অটোরিক্সা থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করলো বিজিবি

রাঙ্গামাটির সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীকে সাদা পোশাকে তুলে নেওয়ার অভিযোগ

১০

বান্দরবানের শিক্ষা-স্বাস্থ্য সংকট নিরসনে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

১১

এসএসসি ফলাফলে ফারুক কোচিং হোম–এর বাজিমাত

১২

লামায় মামলার ভয় দেখিয়ে বন কর্মকর্তা ও ব্যবসায়ীদের থেকে টাকা আদায়ের অভিযোগ

১৩

রোয়াংছড়িতে ১৮ হাজার চারা বিতরণ করেছে জেলা কাঠ ব্যবসায়ী সমিতি

১৪

আন্তর্জাতিক আদিবাসী দিবসে সাংবিধানিক স্বীকৃতি ও শান্তি চুক্তি বাস্তবায়নের দাবি

১৫

বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে আন্তজার্তিক আদিবাসী দিবস পালিত

১৬

শিকড় ও স্বকীয়তার উদযাপনে বিশ্ব আদিবাসী দিবস অস্তিত্ব রক্ষার অঙ্গীকার

১৭

কে এস মং–এর উদ্যোগে ৫০ রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্যে চট্টগ্রামে প্রেরণ

১৮

লামায় বর্ষাতেও থেমে নেই পাহাড় কাটা, মাটি যাচ্ছে ইটভাটায়

১৯

সনদ থাকতেও রাষ্ট্রীয় কোনো সুবিধা পাননি বান্দরবানের বীর মুক্তিযোদ্ধা ছমদ আলী

২০
error: Content is protected !!