নিজস্ব প্রতিবেদক
১৮ সেপ্টেম্বর ২০২১, ৯:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬১৪ জন

নাইক্ষ্যংছড়িতে ধীরগতিতে চলছে মডেল মসজিদের নির্মাণকাজ

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃধীরগতিতে চলছে নাইক্ষ্যছড়ি উপজেলা সদরের মডেল মসজিদ নির্মাণকাজ।

কাজ শুরুর প্রায় দেড় বছর পেরিয়ে গেলেও মূল ভবনের নির্মাণ এখনো শুরুই হয়নি। এমনি কি পাইলিংয়ের কাজ শেষ হয়নি এখনো। এখন চলছে ফাউন্ডেশন (পাইল ক্যাপ) ঢালাইয়ের কাজ।
জানা যায়, নাইক্ষ্যছড়ি উপজেলা এই মডেল মসজিদটির বরাদ্দ ছিল প্রায় ১৩ কোটি টাকা। কাজের মেয়াদ ছিল ১৮ মাস। সেই হিসেবে ইতিমধ্যে কাজ সম্পন্নের তারিখ অতিবাহিত হয়েছে।তবে এখনো দৃশ্যমান হয়নি মসজিদটি। কার্যাদেশ পাওয়ার পরপরই শেফাক সিন্ডিকেট নামক ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করে।

ইসলামিক ফাউন্ডেশনের সূত্রমতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্পের আওতায় ধর্ম মন্ত্রণালয় কর্তৃক ২০১৫ সালের ৮ ফেব্রুয়ারি দেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণের ঘোষণা দেয় সরকার। কাজ বাস্তবায়নের দায়িত্ব দেয়া হয় গণপূর্ত বিভাগকে। মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্প শিরোনামে উপজেলা পর্যায়ে ৩ তলা মসজিদ নির্মাণ হবে। যার মধ্যে ৮শ’ মানুষ একসঙ্গে নামাজ আদায় করার সুযোগ পাবেন। এ ছাড়াও নারী-পুরুষের পৃথক অজু ও নামাজের স্থান, পাঠাগার, গবেষণা কেন্দ্র, হজ্জ যাত্রীদের নিবন্ধন, পর্যটকদের আবাসন ব্যবস্থা, দাওয়াতি কার্যক্রম, হিফজ মাদ্রাসা, মক্তব, মৃত ব্যক্তির গোসলের ব্যবস্থা, মসজিদের ইমাম-মুয়াজ্জিনের আবাসন প্রকল্পসহ বহুমুখী ইসলামিক কার্যক্রম ও সেবার কথা বলা হয়েছে। শুরুতে ভূমিসহ বিভিন্ন জটিলতায় আটকে যায় মসজিদ নির্মাণকাজ। পরে পুরনো মসজিদ ভেঙে দেড় বছরের অধিক আগে শুরু হয় মসজিদ নির্মাণকাজ। তবে নাইক্ষ্যছড়ি উপজেলায় নির্মাণাধীন মডেল মসজিদের কাজে দৃশ্যমান তেমন অগ্রগতি নেই।

নাইক্ষ্যছড়ি সদরের গ্রামের বাসিন্দা জসিম উদ্দিন বলেন, মসজিদ নির্মাণকাজে ধীরগতি না বলে স্বিরতা বিরাজ করছে বলা যায়। এতো বড় প্রকল্পে কখনো ২-৩ জন আবার কখনো ৪-৫ জন শ্রমিক কাজ করতো। পুরনো মসজিদ ভেঙে ফেলায় অস্থায়ী একটি ঘরে আমাদের নামাজ আদায় করতে হয়। গণপূর্ত’র নির্বাহী প্রকৌশলী ফয়েজ রহমান বলেন, করোনা পরিস্থিতি এবং মডেল মসজিদের সংলগ্নে বড় একটা টিলা ও পুকুর থাকার কারণে কাজে ধীরগতি হয়েছে। এখন সব কিছুই প্রায় সমাধানের পথে। দুই এক সাপ্তাহ মধ্যে নাইক্ষ্যংছড়ি মডেল মসজিটির কাজ শুরু হবে’ এবং দ্রুতগতিতে সম্পন্ন করতে ব্যবস্থা নেয়া হচ্ছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!