নিজস্ব প্রতিবেদক
৩১ জুলাই ২০২১, ৮:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৩৪৩ জন

চিত্রনায়িকা একা আটক,বাসা থেকে ইয়াবা-মদ উদ্ধার

Copy Link

গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় চিত্রনায়িকা একাকে তার রাজধানীর উলনের বাসা থেকে আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ। এসময় তার বাসা থেকে ইয়াবা এবং বিদেশি মদ উদ্ধার করা হয়। শনিবার (৩১ জুলাই) বিকালে উলনের বাসা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন।

তিনি বলেন, গৃহকর্মীকে মারধরের ঘটনায় আহত গৃহকর্মীকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া যেহেতু তার বাসা থেকে ইয়াবা এবং মদ উদ্ধার করা হয়েছে এ ব্যাপারেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নিতে হবে।

হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশন) গোলাম আজম বলেন, চিত্রনায়িকা একার বাসায় ছুটা কাজ করতেন হাজেরা বেগম (৩০) নামে এক গৃহকর্মী। তিনি জাতীয় জরুরি সেবা (৯৯৯) নম্বরে অভিযোগ করেন। আমরা প্রথমে নির্যাতনের শিকার গৃহকর্মীকে উদ্ধার করি। পাশাপাশি নায়িকা একাকে আটক করে থানায় নিয়ে আসি। ভিকটিমকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠিয়েছি। গৃহকর্মীর হাতে ও মাথায় আঘাত রয়েছে।

নির্যাতনের শিকার গৃহকর্মী ও গৃহকর্মীর স্বামী জানান, তার স্ত্রী হাজেরা বাসা-বাড়িতে ছুটা কাজ করেন। ওই নায়িকার বাসায় তিন মাস ধরে কাজ করছেন। বাসা চেঞ্জ করায় হাজেরাকে অতিরিক্ত সময় কাজ করতে বলেন একা। তাতে অস্বীকৃতি জানিয়ে হাজেরা তাকে বলেন, ‘আগে বলতেন, তাহলে অন্য বাসাগুলোকে জানিয়ে আসতে পারতাম’। এতে ক্ষিপ্ত একা বলেন, ‘তোমার আর কাজ করতে হবে না’। এসব কথার প্রেক্ষিতে হাজেরা তার বেতন চান। এতে নায়িকা একা রাগান্বিত হয়ে হাজেরাকে পিটিয়ে আহত করেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!