নিজস্ব প্রতিবেদক
২০ আগস্ট ২০২৫, ৮:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৪৫৮ জন

পার্বত্য চট্টগ্রামের নবীন চিত্রশিল্পীদের নিয়ে ‘পাহাড়ের প্রতিধ্বনি’ শীর্ষক দিনব্যাপী আর্ট ক্যাম্প আয়োজিত

Copy Link

বুধবার (২০ আগষ্ট) রাজধানীর মিরপুরের কাজীপাড়ার মেট্রোস্টেশন–সংলগ্ন সিএইচটি কালিনারিতে পার্বত্য চট্টগ্রামের নবীন চিত্রশিল্পীদের নিয়ে ‘পাহাড়ের প্রতিধ্বনি’ শীর্ষক দিনব্যাপী আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি সকাল ১০ টায় শুরু হয়ে সন্ধ্যা ৭ টায় শেষ হয়।

উক্ত আর্ট ক্যাম্প অনুষ্ঠানটি উদ্বোধন করেন পার্বত্য বৌদ্ধ সংঘের আহ্বায়ক ও নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) তুষার কান্তি চাকমা। এসময় আর্ট ক্যাম্প অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামের ১২ চিত্র শিল্পী অংশ গ্রহন করেন।

নবীন শিল্পী আঁকছেন তার মনমতো পাহাড়ের দৃশ্য।

অংশগ্রহণকারী চিত্র শিল্পীরা বলেন এই আর্ট ক্যাম্পের মাধ্যমে পাহাড়ের প্রতিধ্বনি সমতল পর্যন্ত পৌঁছানোর প্রয়াসের জন্য তারা কাজ করে যাচ্ছে। পাহাড়ের নবীন চিত্র শিল্পীরা নানান রঙের মাধ্যমে ক্যানভাসে জুম- পাহাড়কে তুলে আনছে ইট পাথরের যান্ত্রিক শহরে। কোলাহল ভরা শহরে তারা পাহাড়ের নিস্বর্গের সবুজ- প্রকৃতি, জুম পাহাড়ের গল্প, আদিবাসীদের জীবন, জীবিকা ও বৈচিত্র ফুটে তুলছে তাদের রঙ তুলি দিয়ে।

অংশগ্রহণকারী ১২ জন চিত্র শিল্পী এই আর্ট ক্যাম্পে ছবি আঁকেন। প্রত্যেক শিল্পীর অন্তত দুটো করে মোট ২৪টি ছবি আঁকা হয় এই আর্ট ক্যাম্পে।

এক শিল্পীর হাতের জাদুর ফলাফল দূর পাহাড় হতে বয়ে আসা আঁকাবাকা নদী।

দিনব্যাপী চলা এই ক্যাম্পটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল। ক্যাম্পে সংহতি জানাতে উপস্থিত হন, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, আদিবাসী বিষয়ক অধিকার কর্মী দীপায়ন খীসা এবং বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম। তারা তরুণ আঁকিয়েদের ছবি আঁকা দেখেন এবং আর্ট ক্যাম্পের তরুণ চিত্র শিল্পীেদের সাথে কথা বলেন। পরিদর্শনকালে নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন সরকারের সংশ্লিষ্টদের পাহাড়ের তরুণ চিত্র শিল্পীেদের আর্থিক প্রণোদনা দেওয়া দরকার। তাদের এই চিত্র কর্ম দেশের চিত্র শিল্পের জন্য অফুরান সম্ভাবনা সৃষ্টি করবে। আদিবাসী লেখক ও মানবাধিকার কর্মী দীপায়ন খীসা বলেন, পাহাড়ের তরুণ চিত্র শিল্পীদের এই আর্ট ক্যাম্প চালু রাখতে হবে। তিনি পাহাড়ি স্বাদের খাবার রেস্তোরাঁ সিএইচটি কালিনারিকে এই ধরনের উদ্যোগে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম বলেন, পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতিকে রংতুলির মধ্য দিয়ে তুলে ধরতে তরুণ চিত্র শিল্পীরা যে আর্ট ক্যাম্পের আয়োজন করেছে সেটা অবশ্যই মহতী উদ্যোগ। তিনি তরুণ চিত্র শিল্পীদের কাজের সফলতা কামনা করেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কে এস মং–এর উদ্যোগে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য আবারও চট্টগ্রাম গেলো ১০০ রোগী

থানচিতে বিজিবির অভিযানে জেএসএস সদস্য আটক

নাইক্ষ্যংছড়িতে পাচারের সময় ১০ বার্মিজ গরু জব্দ

“রেংমিটচ্য” ভাষায় কথা বলা ৬ বক্তার একজন প্রয়াত,অসুস্থ ২

বান্দরবানের রুমায় পাইন্দু খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

দায়িত্ব ছাড়তে বিলম্ব, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পরাক্রম চাকমা

১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ

যোগাযোগ ও উন্নয়নে পিছিয়ে বান্দরবানের পার্শ্ববর্তী চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি

‎বদলি আদেশ জারির পরও দায়িত্ব ছাড়েননি নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা

চকরিয়ায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিজিবির মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা স্বরাষ্ট্রমন্ত্রীর

১০

রুমার দুর্গম এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

১১

আলীকদমে ত্রাণ নিতে আসা ১ হাজার পরিবারকে পরিবহন সুবিধাও দিলো খুইল্যা মিয়া ফাউন্ডেশন

১২

শনিবার খুলছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট, নিম্নাঞ্চলে সতর্কতা জারি

১৩

বিনামূল্য চক্ষু শিবির থেকে বাছাইকৃত ১০০ রোগীকে ২০ জুলাই পাঠানো হবে চট্টগ্রামে

১৪

রাঙামাটিতে ‘জুলাই শহীদ দিবস’ অনুষ্ঠানে এমপি দীপেন দেওয়ান

১৫

নাইক্ষ্যংছড়িতে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

আলীকদমে বন্যা দুর্গতদের পাশে দক্ষিণ কোরিয়া প্রবাসী শুভল মনি তঞ্চঙ্গ্যা

১৭

আলীকদমের ইউপি চেয়ারম্যানসহ ৪ জনপ্রতিনিধি বরখাস্ত

১৮

পাহাড়ি জনগোষ্ঠীর শিক্ষা ও জীবনমান উন্নয়নে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ

১৯

বন্যাকবলিত তারাছা ইউপির তালুকদার পাড়ায় এখনো পৌঁছায়নি সরকারি কোনো সহায়তা

২০
error: Content is protected !!