নিজস্ব প্রতিবেদক
৭ এপ্রিল ২০২৫, ৯:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬২৬০ জন

বান্দরবানে হতে যাচ্ছে হিল ম্যারাথন ২০২৫।

Copy Link

বান্দরবান প্রতিনিধিঃ প্রাকৃতিক সৌন্দর্য ও শারীরিক চ্যালেঞ্জের এক মিশ্রণ নিয়ে বান্দরবান জেলা ক্রীড়া উন্নয়ন ফোরাম এবং বান্দরবান হিল রানার্সের যৌথ উদ্যোগে আয়োজিত হচ্ছে বান্দরবান হিল হাফ ম্যারাথন ২০২৫।

বান্দরবানে এ প্রথম বার হতে যাচ্ছে বান্দরবান হিল হাফ ম্যারাথন ২০২৫, যা এক অনন্য অ্যাডভেঞ্চারের সুযোগ দেবে।এই বিশেষ আয়োজনটি দেশের প্রতিটি ক্রীড়াপ্রেমীকে এক নতুন অভিজ্ঞতা দেওয়ার জন্য প্রস্তুত।

বান্দরবান হিল হাফ ম্যারাথন ২০২৫ অনুষ্ঠিত হবে ২৬ এপ্রিল ২০২৫ তারিখে, বান্দরবানের ঐতিহাসিক রাজার মাঠে, ভোর ৫.৪০ মিনিটে। এবারের ম্যারাথনে দেশের বিভিন্ন জেলা থেকে ৩০০+ রানার অংশগ্রহণ করবেন। ম্যারাথনের রোড়টি হবে ২১.১ কিলোমিটার দীর্ঘ, যা প্রতিযোগীদের একদিকে শারীরিক চ্যালেঞ্জের সম্মুখীন করবে, অন্যদিকে বান্দরবানের পাহাড়ি সৌন্দর্য উপভোগেরও সুযোগ এনে দেবে।

ম্যারাথনের প্রতিপাদ্য বিষয় হলো: “Run For Adventure, Run For Health”। এ বছর, এটি শুধু একটি শারীরিক প্রতিযোগিতা নয়, বরং প্রাকৃতিক সৌন্দর্যের এক অভূতপূর্ব অভিযানও। দৌড় শেষ হলে, প্রতিটি রানার জন্য থাকছে বান্দরবানের ঐতিহাসিক ও প্রাকৃতিক স্থানগুলো ঘুরে দেখার সুযোগ।

অংশগ্রহণকারীরা পরবর্তীতে ভ্রমণ করতে পারবে বান্দরবানের দর্শনীয় স্থানগুলো, যেমন: নীলগিরি, নীলাচল, চিম্বুক, ডাবল হ্যান্ড বিউ পয়েন্ট, শৈলপ্রপাত ঝরনা, দেবতা খুম, স্বর্ণমন্দির এবং মেঘলা পর্যটন স্পট।

এবারের এই ম্যারাথনে অংশগ্রহণ করবেন দেশের ৬৪ জেলার প্রতিযোগীরা, যারা একত্রে দৌড়াবেন বান্দরবানের পাহাড়ি পথে। এটি হতে যাচ্ছে এক ঐতিহাসিক ও অনন্য প্রতিযোগিতা, যা শুধু একটি দৌড় নয়, এটি একটি অভিযাত্রা, যেখানে ক্রীড়া প্রেমীরা নতুন এক অভিজ্ঞতার স্বাদ পাবেন।

আরো পড়ুন→ম্রো উপজাতি ক্রামা ধর্মাবলম্বীদের সেনাবাহিনীর মানবিক সহায়তা

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা

গর্জনিয়া জেনারেল হাসপাতালের ডিরেক্টর বডির সভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান তোফায়েল

বালাঘাটায় ২০০ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন ওয়ার্ড বিএনপি নেতা জসিম উদ্দিন

কে এস মং–এর উদ্যোগে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য আবারও চট্টগ্রাম গেলো ১০০ রোগী

থানচিতে বিজিবির অভিযানে জেএসএস সদস্য আটক

নাইক্ষ্যংছড়িতে পাচারের সময় ১০ বার্মিজ গরু জব্দ

“রেংমিটচ্য” ভাষায় কথা বলা ৬ বক্তার একজন প্রয়াত,অসুস্থ ২

বান্দরবানের রুমায় পাইন্দু খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

১০

দায়িত্ব ছাড়তে বিলম্ব, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পরাক্রম চাকমা

১১

১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ

১২

যোগাযোগ ও উন্নয়নে পিছিয়ে বান্দরবানের পার্শ্ববর্তী চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি

১৩

‎বদলি আদেশ জারির পরও দায়িত্ব ছাড়েননি নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা

১৪

চকরিয়ায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিজিবির মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা স্বরাষ্ট্রমন্ত্রীর

১৫

রুমার দুর্গম এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

১৬

আলীকদমে ত্রাণ নিতে আসা ১ হাজার পরিবারকে পরিবহন সুবিধাও দিলো খুইল্যা মিয়া ফাউন্ডেশন

১৭

শনিবার খুলছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট, নিম্নাঞ্চলে সতর্কতা জারি

১৮

বিনামূল্য চক্ষু শিবির থেকে বাছাইকৃত ১০০ রোগীকে ২০ জুলাই পাঠানো হবে চট্টগ্রামে

১৯

রাঙামাটিতে ‘জুলাই শহীদ দিবস’ অনুষ্ঠানে এমপি দীপেন দেওয়ান

২০
error: Content is protected !!