নিজস্ব প্রতিবেদক
২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫২৬৫ জন

বান্দরবানে হিল হাফ ম্যারাথনের দ্বিতীয় আসর আগামী ১৮ অক্টোবর

Copy Link

প্রাকৃতিক সৌন্দর্যে মোড়ানো পাহাড়ি জনপদ বান্দরবানে আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের অন্যতম অ্যাডভেঞ্চারধর্মী দৌড় প্রতিযোগিতা ‘বান্দরবান হিল হাফ ম্যারাথন ২০২৫’। “দৌড়াবো পাহাড়ে, বাঁচাবো পাহাড়কে” প্রতিপাদ্যে আগামী ১৮ অক্টোবর ভোর ৫টা ৩০ মিনিটে বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠ থেকে শুরু হবে প্রতিযোগিতার দ্বিতীয় আসর।

আয়োজক ‘বান্দরবান হিল রানার্স’ জানায়, প্রতিযোগিতা এবার দুই ক্যাটাগরিতে হবে—হাফ ম্যারাথন (২১.১ কিমি) ও মিনি ম্যারাথন (১০ কিমি)। হাফ ম্যারাথনে অংশগ্রহণকারীরা রাজার মাঠ থেকে বান্দরবান-থানচি সড়ক ধরে শৈলপ্রপাত পর্যন্ত দৌড়ে গিয়ে আবারো ফেরত আসবেন। আর মিনি ম্যারাথনের প্রতিযোগীরা একই রুটে মিলনছড়ি পুলিশ চেকপোস্ট পর্যন্ত গিয়ে ফিরে আসবেন। দেশের ৬৪ জেলা থেকে প্রায় ৬০০ জন অ্যাথলেটের অংশগ্রহণের আশা করছে আয়োজকরা।

প্রতিযোগিতায় প্রতিটি নিবন্ধিত দৌড়বিদ পাবেন একটি গাছের চারা, কাস্টমাইজড মেডেল ও টি-শার্ট। থাকবে খাবার, হাইড্রেশন, মেডিকেল ও অ্যাম্বুলেন্স সাপোর্ট। একই দিনে আয়োজন করা হবে ১২ ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী নৃত্য-সঙ্গীত পরিবেশনা।

প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীরা চাইলে নিজের খরচে বান্দরবানের জনপ্রিয় পর্যটনকেন্দ্র নীলগিরি, নীলাচল, চিম্বুক পাহাড়, দেবতা খুম, স্বর্ণমন্দিরসহ আরও দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারবেন।

রেজিস্ট্রেশন চলছে অনলাইনে: sports-bangla.com/event/bandarban-hill-half-marathon-2025। আগ্রহীদের দ্রুত নিবন্ধনের আহ্বান জানিয়েছে আয়োজকরা।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকরিয়ায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিজিবির মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা স্বরাষ্ট্রমন্ত্রীর

রুমার দুর্গম এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

আলীকদমে ত্রাণ নিতে আসা ১ হাজার পরিবারকে পরিবহন সুবিধাও দিলো খুইল্যা মিয়া ফাউন্ডেশন

শনিবার খুলছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট, নিম্নাঞ্চলে সতর্কতা জারি

বিনামূল্য চক্ষু শিবির থেকে বাছাইকৃত ১০০ রোগীকে ২০ জুলাই পাঠানো হবে চট্টগ্রামে

রাঙামাটিতে ‘জুলাই শহীদ দিবস’ অনুষ্ঠানে এমপি দীপেন দেওয়ান

নাইক্ষ্যংছড়িতে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আলীকদমে বন্যা দুর্গতদের পাশে দক্ষিণ কোরিয়া প্রবাসী শুভল মনি তঞ্চঙ্গ্যা

আলীকদমের ইউপি চেয়ারম্যানসহ ৪ জনপ্রতিনিধি বরখাস্ত

পাহাড়ি জনগোষ্ঠীর শিক্ষা ও জীবনমান উন্নয়নে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ

১০

বন্যাকবলিত তারাছা ইউপির তালুকদার পাড়ায় এখনো পৌঁছায়নি সরকারি কোনো সহায়তা

১১

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের খাদ্য সহায়তা পেল রুমা উপজেলা

১২

ছবিতে দেখুন বান্দরবানের বন্যা পরবর্তী পরিস্থিতি

১৩

বান্দরবানে মাত্র ৫’শত টাকার জন্য খুন হলেন এক ব্যক্তি

১৪

২০ লাখ ইয়াবাসহ ঘুমধুম সীমান্ত থেকে এক মাদক কারবারি আটক

১৫

নাইক্ষ্যংছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহয়তা দিলো জামায়াত ইসলামী

১৬

থানচিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বিজিবি

১৭

প্রবীণ ব্যক্তিত্ব মংসিংগ্য মারমার প্রয়াণে আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং-এর গভীর শোক

১৮

বান্দরবানে বন্যার্ত ২০ পরিবারের পাশে দাঁড়াল স্বেচ্ছাসেবী সংগঠন অরন্য দৃষ্টি

১৯

বান্দরবানে বন্যাকবলিত ১৪৫ পরিবার-কে ত্রাণ দিলো মেজর (অব.) ওয়াং টিং

২০
error: Content is protected !!